ই-পেপার
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
তানজীল ইসলাম শুভ
২২ এপ্রিল ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ১ হাজার শয্যার চীনা হাসপাতাল ও ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল জেলায় চীনের অর্থায়নে এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ এবং ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

বরিশালের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। সকাল ১০টায় বরিশাল নগরীতে হাজারো মানুষের স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার এবং জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএনডিসি সভাপতি জুনায়েদ ডালিম। এ সময় উপস্থিত ছিলেন এসএনডিসি এবং মানবী স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, আহার যুব সংগঠনের সভাপতি জে এইস আল-আমীন, লাভ ফর ফ্রেন্ডস সভাপতি পারভেজ, মানবী সদস্য জোহরা ইসলাম জুজী, লাল সবুজ সোসাইটির সিহাব, সালিন্য সম্পাদক কিশোর চন্দ্র বালা, ও তরঙ্গ সংগঠনের অভি।

বরিশাল বিভাগ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হলেও, অবকাঠামোগত উন্নয়ন ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে আন্তর্জাতিক মানের হাসপাতাল না থাকায় মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়, যা সময়, অর্থ ও জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয়।

চীনের অর্থায়নে বাংলাদেশে ৩টি ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার একটি বরিশালে স্থাপনের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। বরিশালে এই হাসপাতাল নির্মাণ হলে ২২ জেলার প্রায় ২ কোটির বেশি মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলের স্বপ্নের প্রকল্প ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক বাস্তবায়নও এই অঞ্চলের অর্থনীতি, পর্যটন, কৃষি ও বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে সরু ও ঝুঁকিপূর্ণ মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যা আধুনিক মহাসড়কের প্রয়োজনীয়তা আরও জোরালো করে তুলেছে।

স্মারকলিপিতে বরিশালবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়, এই দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের মানুষ সরকারের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে এবং এটি হবে একটি জনকল্যাণমুখী ঐতিহাসিক সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

২

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

৩

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

৪

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

৫

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

৬

যথাযথ মর্যাদার সাথে বরিশালে বিশ্ব মান দিবস উদযাপিত

৭

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ

৮

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক

৯

শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

১০

সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেন সেই শিক্ষার্থী

১১

ববিতে মালামাল সরবরাহ ছাড়াই ঠিকাদারের নামে ১৫ লাখ টাকার চেক ইস্যু

১২

বরিশাল নগরীর পরিচ্ছন্নতায় ৫০ ভ্যান বক্স ও ৩০ হ্যান্ড ট্রলি বিতরণ

১৩

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

১৪

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

১৫

বরিশাল চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান

১৬

ইউক্রেন-রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে পারস্পরিক পদক্ষেপের প্রস্তাব জেলেনস্কির

১৭

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে বহু মানুষের প্রাণহানি

১৮

রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব, অনলাইনে চলবে স্কুল

১৯

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন

২০