তানজীল ইসলাম শুভ
৩১ অগাস্ট ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কলেজ শাখা।

সোমবার (৩১ আগস্ট) সকালে কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এমপি।

অনুষ্ঠানে নুরুল হক নূর বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মজীবনের প্রস্তুতিও শিক্ষাজীবন থেকেই নিতে হবে। যে পেশায় যেতে চান, চার বছরের অনার্স জীবনেই সে অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।

বিএম কলেজের আবাসিক হলের জরাজীর্ণ অবস্থা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসের বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি হলগুলোর সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। একই সঙ্গে কলেজের খেলার মাঠ সংস্কার এবং পরিবহন সংকট সমাধানেও উদ্যোগ নেওয়ার কথা জানান।

তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে দুটি বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সচিবের সঙ্গে কথা বলার পাশাপাশি বরিশালের জাতীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা নেওয়ার কথাও জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে নূর বলেন, উদ্যোক্তা হতে চাইলে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি নিতে হবে। সরকারি চাকরি কিংবা ব্যাংকে যেতে চাইলে এখন থেকেই সংশ্লিষ্ট পরীক্ষার ধরন সম্পর্কে ধারণা নিতে হবে। বিদেশে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের সংশ্লিষ্ট দেশের ভাষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নুরুল হক নূর আন্দোলনে নিহতদের স্মরণ করেন। আহত ও পঙ্গুত্ববরণকারী তরুণদের সুস্থতা কামনা করে তিনি বলেন, আন্দোলনে আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারাদের অন্তর্ভুক্তির সুযোগ এবং আন্দোলনে অংশ নেওয়া তরুণদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি বলেন, নুরুল হক নূর শুধু অনুষ্ঠানে অংশ নিয়েই দায়িত্ব শেষ করেননি; ক্যাম্পাস ও বিভিন্ন ছাত্রাবাস ঘুরে শিক্ষার্থীদের সমস্যাগুলো সরেজমিনে দেখেছেন এবং সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীরা নিজেদের বাবা-মায়ের পাশাপাশি বিএম কলেজের সুনাম ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ.কে.এম. রাকিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক কে এম মাঈনুল হক। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১০

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১১

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১২

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৩

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৪

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৬

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১৭

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৮

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading