ডেস্ক রিপোর্ট
১২ মে ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার বোরহানউদ্দিনে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজেদের বসতঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সানজিদা (১৩) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ মে) বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে উপজেলার পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা একই বাড়ির বাসিন্দা দিনমজুর মো.আলাউদ্দিনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলেও জানা গেছে।

‎পুলিশ ও প্রতিবেশীরা জানান, সোমবার বিকেলে নিহতের মা-বাবা কাজের সুবাদে বাড়ির বাহিরে অবস্থান করায় ঘরেই ছিলেন সানজিদা। পরবর্তীতে তার পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে ফেরে সানজিদার কোনো সাড়াশব্দ না পেয়ে তার রুমে গিয়ে দেখেন সে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে।

এরপর তাদের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু দায়ের হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading