ডেস্ক রিপোর্ট
১৭ মে ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হানি ট্র্যাপ আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড়ে মানববন্ধন

পটুয়াখালীর পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কথিত চিহ্নিত চাঁদাবাজ ও হানি ট্র্যাপ চক্রের মূলহোতা আজহার খানকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টা না পেরোতেই জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তার পুনরায় গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

রোববার (১৭ মে) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়-এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, আজহার খান দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে হানি ট্র্যাপের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

তারা জানান, সম্প্রতি গ্রেপ্তারের পর দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে মামলার বাদীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

বক্তারা বলেন, “দ্রুত আজহার খানকে পুনরায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। মামলার বাদীকে হত্যার হুমকির ঘটনাও অত্যন্ত উদ্বেগজনক।”

এ সময় তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরা উদ্ধার

বানারীপাড়ায় কলেজছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল: গ্রেফতার ১

বরিশালে থানায় ঢুকে আসামি মারধরের অভিযোগ যুব ও ছাত্রদলের বিরুদ্ধে

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পিরোজপুরে ডিমের টাকা ভাগাভাগি নিয়ে লঙ্কাকাণ্ড, তদন্ত কমিটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার

উজিরপুরে দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস, আগুনে দোকান ভস্মীভূত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত

হানি ট্র্যাপ আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড়ে মানববন্ধন

১০

পটুয়াখালীতে জেলেকে পিটিয়ে আহত করলেন জামায়াত নেতা

১১

ডিসি হতে ৮ কোটি টাকায় চুক্তি

১২

ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী

১৩

নলছিটিতে সন্ত্রাসী হামলায় আহত ১

১৪

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ

১৬

বিসিসির ১ মাতৃসদন ও ৪ নগর স্বাস্থ্যকেন্দ্র সিভিল সার্জনের কাছে হস্তান্তর

১৭

নগরীর এ.কে স্কুলে কৃতি শিক্ষার্থীদের খান বাহাদুর আজিজ উদ্দিন আহমেদ গোল্ড মেডেল প্রদান

১৮

বানারীপাড়ায় গাঁজাসহ আটক দুই যুবককে মোবাইল কোর্টে সাজা

১৯

নানাবাড়িতে বেড়ানোই হলো শেষ যাত্রা, পিরোজপুরে নিহত দুই ভাই

২০