ই-পেপার
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
২০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

সংবাদটি ই-পেপারে পড়ুন

দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং শিশুদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিন উদযাপন ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে  শিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বরিশাল নগরীর শিশু পার্ক সংলগ্ন বরফকল এলাকায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর আয়োজনে এবং সোস্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)-এর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু, শিশুদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তাঁর পরিকল্পনা রয়েছে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুরাও যেন শিক্ষা, ভালোবাসা ও সমান সুযোগ নিয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব। তাই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।

অনুষ্ঠানে শতাধিক শিশু অংশগ্রহণ করে। এ সময় শিশুদের নিয়ে জন্মদিন উদযাপনের পাশাপাশি তাদের মধ্যে খাবার, উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আনন্দঘন এ আয়োজন শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

১

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

২

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

৩

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

৪

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

৬

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

৭

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

৮

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

৯

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১০

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১১

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

১২

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

১৩

নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১৪

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১৫

পিরোজপুরে দাঁড়িয়ে থাকা ২ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু

১৬

নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ, প্রতিবাদ করায় পদ হারালেন অহিদুল ইসলাম রুবেল

১৭

বিএনপির ইশতেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা মূল্যায়নে তৃতীয় বরিশালের ছাত্রদল নেতা তানজিল

১৮

বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড. মোঃ মাহমুদুল ইসলাম

১৯

সাগরদিতে মাদক ব্যবসায়ীর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

২০