ই-পেপার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Junaed siddiki
১০ এপ্রিল ২০২৪, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরমে ডায়রিয়ার প্রকোপ, ঈদের পর রোগী আরও বাড়তে পারে

সংবাদটি ই-পেপারে পড়ুন

গ্রীষ্মকাল শুরুর আগেই বাড়ছে তাপমাত্রা। প্রতিদিনই প্রখরতা দেখাচ্ছে সূর্য। এতে গরমে হাঁসফাঁস জনজীবন। সবচেয়ে বেশি অস্বস্তিতে ঢাকাসহ দেশের বড় শহরগুলোর বাসিন্দারা। এসময়ে হাসপাতালগুলোতেও বাড়ে রোগীর চাপ। এ বছরও চৈত্রের ভ্যাপসা গরমে ডায়রিয়াসহ নানা ধরনের পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালগুলোতে এ ধরনের রোগীর উপস্থিতিও বেড়েছে।

ঢাকায় যারা ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) বা কলেরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রতিদিন এ ধরনের রোগী আসছেন ঢাকার বাইরের পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও। মহাখালীর কলেরা হাসপাতালে সাধারণ সময়ে প্রতিদিন গড়ে তিনশো থেকে সাড়ে তিনশো রোগী এলেও বর্তমানে গরমের সঙ্গে পাল্লা দিয়ে এ সংখ্যা বেড়ে সাড়ে চারশো থেকে পাঁচশো বা তারও বেশি হয়ে গেছে।

চিকিৎসকরা বলছেন, রমজানে পানি পান কম হয়। বাইরের খাবারও কম খাওয়া হচ্ছে। এখনো ডায়রিয়ার প্রকোপ সেভাবে বাড়েনি। তবে ঈদ পরবর্তী সময়ে সপ্তাহখানেকের মধ্যে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আরও অনেক বেড়ে যেতে পারে। এখন যারা অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন তাদের বেশিরভাগই বয়স্ক ও শিশু

আইসিডিডিআরবির চিকিৎসকরা বলছেন, রমজানে সারাদিন পানি পান কম হয়। বাইরের খাবারও কম খাওয়া হচ্ছে। এখনো ডায়রিয়ার প্রকোপ সেভাবে বাড়েনি। তবে ঈদ পরবর্তী সময়ে সপ্তাহখানেকের মধ্যে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আরও অনেক বেড়ে যেতে পারে। এখন যারা অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন তাদের বেশিরভাগই বয়স্ক ও শিশু।

গাজীপুর থেকে ১৭ মাস বয়সী শিশু আজানকে নিয়ে আইসিডিডিআরবি হাসপাতালে আছেন তার মাস শাহিনা আক্তার। হাসপাতালের বেডে বসে সন্তানকে স্যালাইন খাওয়াচ্ছিলেন তিনি। কথা হলে শাহিনা বলেন, কয়েকদিন ধরেই ছেলের বমি আর পাতলা পায়খানা হচ্ছে। প্রাথমিকভাবে ওষুধ সেবন করলেও সারছেই না। শরীর একেবারে দুর্বল হয়ে পড়ছে। বুকের দুধও নিচ্ছে না। এরপর এখানে চলে আসি। চিকিৎসা চলছে। বারবার একটাই দোয়া করছি, আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ করে দেন।

 

সাজেদুল ইসলাম নামে ১৬ বছরের এক কিশোরও ভর্তি একই হাসপাতালে। কথা হলে সে বলে, ঢাকায় মেসে থাকি। হঠাৎ দুদিন আগে রাত থেকে পাতলা পায়খানা শুরু হয়। এরপর প্রচণ্ড পেটে ব্যাথা। ওষুধ খেয়েছিলাম, কাজ হয়নি। পরে এখানে এসে ভর্তি হয়েছি। এখন অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরদিতে মাদক ব্যবসায়ীর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

১

শতবর্ষে প্রাণ ফিরে পেলো বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়

২

ঢাকা-বরিশাল মহাসড়ক: মহাসড়কে মৃত্যুর মিছিল! গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

৩

বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও

৪

বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক

৫

পুলিশে বড় শাস্তিমূলক ব্যবস্থা, প্রলয় কুমারসহ বরখাস্ত ৬

৬

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও স্টিকার বিতরণ: ডেঙ্গু প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি

৭

সাকিবুল ইসলাম রাইহান: শিক্ষা, মানবিকতা ও সংস্কৃতিচর্চায় নিজেকে গড়ার প্রত্যয়

৮

ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি ছাত্রদলের সতর্ক অবস্থান

৯

বিএম কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে ৩০০টির বেশি গাছের চারা রোপণ

১০

বিএম কলেজের সঙ্গে পপুলার ডায়াগনস্টিকের স্বাস্থ্যসেবা চুক্তি

১১

বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান: তারুণ্যের শেকড়ের আয়োজনে শতাধিক রক্তদাতার অংশগ্রহণ

১২

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএম কলেজের সুরেন্দ্র ভবনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ

১৪

জাতীয় যুব দিবসে সফল যুব সংগঠক পুরস্কার পেলেন ইয়াসের মাহিদুল ইসলাম রাব্বি

১৫

সামাজিক সংগঠন থেকে পেশাগত জীবনে, এক দশকের অভিজ্ঞতায় এগিয়ে চলেছেন ঝালকাঠির সাব্বির হোসেন রানা

১৬

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১৭

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

১৮

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

১৯

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

২০