ই-পেপার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২৫ মে ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরেক দফা কমলো স্বর্ণের দাম

সংবাদটি ই-পেপারে পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণে ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে দাম ১ লাখ ১৭ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ মে) এ দর নির্ধারিত করা হয়েছে। যা কাল রোববার (২৬ মে) থেকে কার্যকর হবে। বরাবরের মতো স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করার কথা জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৮৪৬ টাকা, ১৮ ক্যারেটের ৯৫ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৯ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে আজ শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা, ১৮ ক্যারেটের ৯৬ হাজার ৯২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৮০ হাজার ১৩২ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

১

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

২

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

৩

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

৪

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

৬

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

৭

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

৮

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

৯

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১০

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১১

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

১২

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

১৩

নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১৪

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১৫

পিরোজপুরে দাঁড়িয়ে থাকা ২ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু

১৬

নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ, প্রতিবাদ করায় পদ হারালেন অহিদুল ইসলাম রুবেল

১৭

বিএনপির ইশতেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা মূল্যায়নে তৃতীয় বরিশালের ছাত্রদল নেতা তানজিল

১৮

বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড. মোঃ মাহমুদুল ইসলাম

১৯

সাগরদিতে মাদক ব্যবসায়ীর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

২০