ডেস্ক রিপোর্ট
৯ জুন ২০২৪, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ঘণ্টাব্যাপি বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এ সময় দুই পাশে শতশত যানবাহন আটকে পড়লে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। রোববার (৯ জুন) বেলা সোয়া ১১টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত ৫ শতাধিক শিক্ষার্থী এ অবরোধ করে। অবরোধ শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে ববির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, সিবাত আহমেদ, ভূমিকা সরকার, আনিকা সরকার এবং মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য মেনে নেবো না। আমরা আদিবাসী ও প্রতিবন্ধী কোটা বাদে সব বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি জানাচ্ছি। একইসঙ্গে সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত রায়ের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান মুকুল বরিশালটাইমসকে বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলো। পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০