ডেস্ক রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হত্যা মামলার পলাতক আসামি দিদারকে গ্রেপ্তার করলো র‌্যাব

বরিশালের মুলাদী উপজেলায় আকবর হত্যা মামলার পলাতক আসামি দিদার বেপারীকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১০)। দীর্ঘ ৬ বছর ধরে পালাতক ছিলেন তিনি।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দিদার মুলাদী থানার আকবর হাওলাদার (৫২) হত্যা মামলার (নং-০২/১৮) ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি বরিশালের মুলাদী থানার টুমচর গ্রামের দলিল উদ্দিন বেপারীর ছেলে।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, রোববার (২৮ জানুয়ারি) রাতে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন মিলব্যারাক এলাকায় একটি অভিযান পরিচালনা করে দিদারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই হত্যা মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছেন। মামলা দায়েরের পর থেকে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় তিনি আত্মগোপন করে ছিল বলে জানা গেছে।

গ্রেপ্তার দিদারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০