ই-পেপার
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১৭ অগাস্ট ২০২৪, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা

সংবাদটি ই-পেপারে পড়ুন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় কলেজছাত্র তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে নগরীর চান্দগাঁও থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন নিহতের চাচা মোহাম্মদ পারভেজ।

ক্ষমতাচ্যূতির পর এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা হলো। এর মধ্যে পাঁচটি হত্যা মামলা ও একটি অপহরণের। তানভীর হত্যা মামলাই চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা।

চট্টগ্রামে দায়ের হওয়া মামলার অন্য আসামিরা হলেন— নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর আওয়ামী লীগ নেতা বাবর আলী, যুবলীগ নেতা মো. কাইসার, মাহবুব আলম, মহেশখালী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ ও নোমান শরীফ।

আসামিদের মধ্যে আরও আছেন— নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দীন ফরহাদ, মো. দেলোয়ার, মো. জালাল, মো. ফরিদ, সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসীন, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন অভি, এইচ এম মিঠু, নুরুল আলম প্রকাশ কালা বদা, আরিফ ইফতেকার রশিদ, ওসমান গণি, থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াছ বাবুল, মাইনুল ইসলাম শরীফ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দীন আরমান, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন, যুবলীগ নেতা মো. ফিরোজ, মো. জাফর, জাফর আলম, মনছুর আবেদীন, আবুল হাসনাত, মোহাম্মদ সুমন উদ্দীন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজান সিকদার, যুবলীগ নেতা মো. শোয়াইবসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জন।

মামলার এজহারে বলা হয়েছে, আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকী গত ১৮ আগস্ট দুপুরে অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমগ্র বাংলাদেশ ‘শাট-ডাউন’ কর্মসূচিতে অংশ নেয়। পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে মিছিল নিয়ে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে রাস্তায় শান্তিপূর্ণভাবে অবস্থান করে।

এতে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের নির্দেশে ও হুকুমে বিকাল ৪টা ২০ মিনিটের দিকে মামলার ৩ থেকে ৩৪ নম্বর আসামিসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন বহদ্দারহাট ওয়াপদা অফিসের দিক থেকে এসে শিক্ষার্থীদের ধারালো চাপাতি, কিরিচসহ মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী তানভীর ছিদ্দিকীসহ অন্যান্য ছাত্র-ছাত্রীদের দিকে ইট-পাথর নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে তানভীর গুলিবিদ্ধ হয় এবং কোটা সংস্কার আন্দোলনকারীসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। গুরুতর জখম অবস্থায় তানভীর ছিদ্দিকীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

২

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

৩

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

৪

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তায় ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

৫

কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৭

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫

৮

বরিশালের আইনজীবী জিয়াউর রহমান রুমিকে ঘিরে বিতর্ক, তদন্তের দাবি

৯

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

১০

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

১১

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

১২

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

১৩

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১৪

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

১৫

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

১৬

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

১৭

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

১৮

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১৯

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

২০