ই-পেপার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
৫ অক্টোবর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স

সংবাদটি ই-পেপারে পড়ুন

মহানগরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভায় এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ট্রাফিক ডিভিশন, ডিবি ও থানা পুলিশের সঙ্গে মত বিনিময়ের সময় কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত অফিসার ফোর্সদের শতভাগ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে বরিশাল মহানগরকে যানজট মুক্ত করতে হবে।

তিনি বলেন, সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনাকে আর কার্যকর ও শক্তিশালী করতে ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।

বিএমপির কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা সহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

২

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

৩

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

৪

নলছিটিতে ডিজিটাল নিরাপত্তায় ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

৫

কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ

৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৭

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫

৮

বরিশালের আইনজীবী জিয়াউর রহমান রুমিকে ঘিরে বিতর্ক, তদন্তের দাবি

৯

ঝালকাঠিতে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইয়াসের সংলাপ

১০

নলছিটিতে স্টেরিওটাইপ, বৈষম্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তারুণ্যের নলছিটি’র সংলাপ

১১

প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙতে নলছিটিতে তরুণদের প্রশিক্ষণ

১২

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

১৩

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১৪

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

১৫

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

১৬

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

১৭

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

১৮

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

১৯

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

২০