ই-পেপার
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরিশাল
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরের মাছ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪০ দোকান

সংবাদটি ই-পেপারে পড়ুন

পিরোজপুর নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৯টা ৫০ এর দিকে চার ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়াসা ইন্সপেক্টর যুগল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে বাজারে বরফকল ব্যবসায়ীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়।

একই সঙ্গে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে ফোন দিলে নেছারাবাদ ফায়ার সার্ভিস, কাউখালী এবং বানারীপাড়া ফায়ার স্টেশন কর্মীরা গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের প্রায় ৪০টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন বলেন, সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে দোকানে যাই। গিয়ে দেখি দোকানে আগুন জ্বলছে। কোনো মালামাল বের করতে পারিনি। আমার দুটি দোকান ছিল দুটি পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, খবর পেয়ে আমরা সকাল থেকে উপস্থিত আছি। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের দিকে এনেছে। হয় তো আর অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়াসা ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টা করে নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছি।

আমরা এখনও স্পটে আছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চায়ের দোকানের থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী।

১

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

২

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

৩

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

৪

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

৫

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

৬

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

৭

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

৮

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

৯

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

১০

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

১১

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১২

যথাযথ মর্যাদার সাথে বরিশালে বিশ্ব মান দিবস উদযাপিত

১৩

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ

১৪

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক

১৫

শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

১৬

সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেন সেই শিক্ষার্থী

১৭

ববিতে মালামাল সরবরাহ ছাড়াই ঠিকাদারের নামে ১৫ লাখ টাকার চেক ইস্যু

১৮

বরিশাল নগরীর পরিচ্ছন্নতায় ৫০ ভ্যান বক্স ও ৩০ হ্যান্ড ট্রলি বিতরণ

১৯

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

২০