ডেস্ক রিপোর্ট
৩০ মার্চ ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে প্রাইভেটকার আটকে এলোপাথাড়ি গুলি, নিহত ২

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেটকারের গতিরোধ করে ব্রাশফায়ার করেছে দুর্বৃত্তরা। এসময় প্রাইভেটকারে থাকা ৪ জন গুলিবিদ্ধ হয়। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে দুজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক‍্যাজুয়েলটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে হৃদয় ও রবিন নামে আরও দুজন।

কর্তব্যরত চিকিৎসক বলছেন, আহতদের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। বাকি দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৩ টার দিকে এক্সের রোডের গুলজার বেগম মোড়ে প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। ভারী অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। অল্প সময়ের মধ‍্যে তারা সেখান থেকে পালিয়ে যায়। সে সময় গাড়িতে থাকা গুলিবিদ্ধ ৪ জনকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০