ই-পেপার
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
আবু উবাইদা, ববি প্রতিনিধি
৬ মে ২০২৫, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববি প্রশাসনের দপ্তরে তালা মেরে উপাচার্য বাসভবনে অবস্থান

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনের কার্যক্রম হিসাবে প্রশাসনিক সকল দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে সাময়িক অবস্থান নেয় শিক্ষার্থীরা।

মঙ্গলবার(৬মে) ১২ টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা গ্রাউন্ড ফ্লোর থেকে একটি মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের অভিমুখে রওনা দিয়ে সেখানে কর্মরত প্রশাসনের সকল কর্মকর্তাদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা। পরে বেলা ১ টার সময় আরেকটি মিছিল বের করে প্রশাসনের প্রতিকী কফিন নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে রেখে দেয়।

শিক্ষার্থীরা জানান এর আগে উপাচার্যের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলন হুমকি, মামলার কারনে কিছুদিন চলে থেমে গেছে কিন্তু এবারের আন্দোলন উপাচার্যের পদত্যাগ ছাড়া কোনোভাবেই থামবেনা। নতুন নতুন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের আন্দোলন অব্যহত রাখবো।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজমাইন সাকিব বলেন, আপনারা জানেন ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এবং দায়িত্বশীল কর্মকর্তা যারা ফ্যাসিস্ট আমলে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে তারাই পূণরায় দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করেনি। দ্বিতীয়ত আপনারা দেখেছেন আওয়ামী সরকার যৌক্তিক গণতান্ত্রিক আন্দোলনকে হামলা মামলা দিয়ে দমিয়ে রাখতো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিন একই কায়দায় সাধারন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন হামলা মামলা দিয়ে দমিয়ে রেখেছে। বাংলাদেশর স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে নব্য ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয়। আমরা স্বাধীন শিক্ষার্থী হিসাবে কোনো ভাবেই পরাধীনতা গ্রহণ করতে পারিনা। তাই শিক্ষার্থীরা শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে প্রশানের সকল সেক্টরকে সাটডাউন ঘোষনা করেছে। আমরা উপাচার্যর পদত্যাগ দাবি করছি।

ইংরেজি বিভাগের আন্দোলনকারী নারী শিক্ষার্থী জানান, শুচিতা শরমিনের মতো ফ্যাসিস্ট উপাচার্যকে আমরা চায় না। আজকে আমরা সাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি এবং প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়েছি। এখন আমদের দাবি যদি মেনে না নেয় তাহলে ওনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো। উপাচার্যের পদত্যাগের চেয়ে আরো কঠোর পদক্ষেপ কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন ডিরেক্ট বলতে পারছি না তবে আন্দোলন আরো ফলপ্রসূ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

২

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

৩

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

৪

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

৫

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

৬

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

৭

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

৮

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

৯

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

১০

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১১

যথাযথ মর্যাদার সাথে বরিশালে বিশ্ব মান দিবস উদযাপিত

১২

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ

১৩

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক

১৪

শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

১৫

সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেন সেই শিক্ষার্থী

১৬

ববিতে মালামাল সরবরাহ ছাড়াই ঠিকাদারের নামে ১৫ লাখ টাকার চেক ইস্যু

১৭

বরিশাল নগরীর পরিচ্ছন্নতায় ৫০ ভ্যান বক্স ও ৩০ হ্যান্ড ট্রলি বিতরণ

১৮

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

১৯

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

২০