মশিউর রহমান তাসনিম, বরিশাল।
২৬ অক্টোবর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশাল ব্যায়ামাগারে কথা-কাটাকাটির জের ধরে ছুরিকাঘাত, যুবকের অবস্থা সংকটাপন্ন

বরিশাল সরকারী ব্যায়ামাগারে প্রশিক্ষণার্থীদের অভ্যন্তরীণ বিষয়ে কথা কাটাকাটির জের ধরে প্রশিক্ষক অস্টিন নয়নের ছুরিকাঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী। গতকাল ২৫শে অক্টোবর বিকেল ৫ টার দিকে কাকলীর মোরস্থ বরিশাল সরকারী ব্যায়ামাগারে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রশিক্ষক নয়ন বেশ কয়েকদিন ধরেই প্রশিক্ষণার্থীদের অভ্যন্তরীণ খেলার বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। এর জের ধরেই গতকাল এই হামলার ঘটনা ঘটান তিনি।

বরিশাল সরকারি ব্যায়ামাগারে অস্টিন নয়নের আকস্মিক ছুরিকাঘাতে আহতরা হলেন নগরীর বাসিন্দা মেহেদী হাসান রাজিব (২৫), হাসিন ইশরাক (২৪) নবীনসহ বেশ কয়েকজন। সবাইকেই এলোপাতাড়ি ছুড়িকাঘাত করেন উন্মাদ নয়ন।

পরবর্তীতে ব্যায়ামাগারের প্রশিক্ষক নয়নের ছুরিকাঘাতে আহতদের রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-বাংলা- মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়।

শের- ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আহতদের মধ্যে রাজিবের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচার করেন। ভুক্তভোগীরা জানান নয়ন প্রায়শই সবার সাথে উন্মাদ আচরন করে, বিনা কারণেই উত্তেজিত হয়ে যান। আজ হঠাৎ এসেই সে বিনাকারণে অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশিক্ষক নয়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১১

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১২

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৩

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৪

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৫

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৬

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৭

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৮

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৯

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

২০