নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
৬ ডিসেম্বর ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

বরিশাল নগরী বড় ধরনের ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে নগর উন্নয়ন বিশেষজ্ঞ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলো। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) না মেনে নির্মিত হয়েছে ৩৫ হাজারেরও বেশি ভবন। এর বড় অংশই উপকূলীয় নরম পলিমাটির ওপর দাঁড়িয়ে থাকায় সামান্য কম্পনেও এগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

তদন্তে উঠে এসেছে, নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডে বহুতল ভবন নির্মাণে নিয়ম ভঙ্গ যেন এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। মাটি পরীক্ষা ছাড়াই ভবন নির্মাণ, অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও ভবনের ন্যূনতম দূরত্ব ও খোলা জায়গার ঘাটতি। দালালচক্রের মাধ্যমে দ্রুত অনুমোদন এসব কারণে বরিশাল এখন ভূমিকম্পে বিশেষ ঝুঁকির শহর হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি ৫.৭ মাত্রার ভূমিকম্পে বরিশাল নগরীর বহু ভবনে ফাটল দেখা দেয়। দেয়াল, ছাদ ও পিলারে ক্ষতির চিহ্ন মিলেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা সিটি কর্পোরেশনের নগর ভবনের। ১৯৯০ সালে নির্মিত এই ভবনটি অনুমোদিত দুই তলার পরিবর্তে তিনতলা করা হয়। মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও ভবনটি ধসে পড়ার আশঙ্কার কথা জানাচ্ছে বিসিসির প্রকৌশল বিভাগ। ইতোমধ্যে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে, বিম ও দেয়ালে ফাটল ধরেছে।

প্রতিদিন এই ভবনে সেবা নিতে আসেন অসংখ্য মানুষ। ৪২৬ জন কর্মকর্তা-কর্মচারীও ঝুঁকি নিয়ে এখানেই কাজ করছেন।

বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ন কবির বলেন, এটি পৌর সময়ের ভবন, দুইতলার প্ল্যান থাকলেও পরে তিনতলা করা হয়েছে। মাঝারি ভূমিকম্পেও ধসের শঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, নতুন ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। শুধু নগর ভবন নয় সম্প্রতি ভূমিকম্পে বরিশালের বেশ কিছু বেসরকারি ভবনেও ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এসব ভবনে বসবাসকারীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সচেতন নাগরিকরা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে দ্রুত অপসারণ না করলে বড় বিপর্যয় ঠেকানো যাবে না।

বরিশাল অধিকারের আঞ্চলিক প্রধান আজিজ সাহিন বলেন, যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো দ্রুত অপসারণ করতে হবে। না হলে ভূমিকম্পে শহরে মৃত্যুর ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাবে।
বিজ্ঞাপন

বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মোট হোল্ডিং সংখ্যা: ৫৭,০০০, টিনশেড বাড়ি আছে ১৭,০০০, ভবন আছে ৪০,০০০ আর বহুতল ভবন আছে ২০০টির বেশি।

বিএনবিসি না মেনে নির্মাণ, নরম পলিমাটি, ঘনবসতি ও অবহেলার কারণে বরিশাল এখন ভূমিকম্পের ঝুঁকিতে সবচেয়ে দুর্বল শহরগুলোর একটি। বিশেষজ্ঞদের মতে, এখনই ব্যবস্থা না নিলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্পই নগরজুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০