ডেস্ক রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শোক জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা স্বাক্ষর করছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এই শোকবই খোলা হয়। রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, পুর ২টা ৫৫ মিনিটে শোক বইয়ে প্রথম সই করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জানা গেছে, এরপর পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোরিস ফ্রানসিসকাস জেরারডুস ভ্যান বোমেল এবং ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি শোক প্রকাশ ও সই করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে ‘ইয়াস’-এর কর্মশালা: তরুণেরা শিখল সাইবার নিরাপত্তা ও নেতৃত্বের মন্ত্র

ববিতে ছাত্রদলের ১২৭ সদস্যের বিপরীতে শিবিরের ২ সদস্যের কমিটি

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে বোম ডিসপোজাল ইউনিট

মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

এক মুহূর্তেই শেষ একটি পরিবার, বরিশালে বাসচাপায় নিহত ৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন বিসিসির ১৩৭৮ পরিচ্ছন্নতা কর্মী

মাধবপুরে মহাসড়কে ২৫০ টি মেহগনি বল্লী ট্রাক সহ একজন আটক করেছে বন বিভাগ

ফুটবল টুর্নামেন্টে কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলা: ছুরিকাঘাতে ক্লাবের সদস্য গুরুতর আহত, এলাকায় তীব্র উত্তেজনা

পটুয়াখালীতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

বরিশালে আওয়ামী লীগের গোপন বৈঠক, ১০ কর্মী-সমর্থক আটক

১১

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারীপুরের যুবক

১২

চাঁদাবাজির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

মুলাদী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পদক পেলেন মোঃ জসিম উদ্দিন

১৪

মঠবাড়িয়ায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৫

চোরকে না পেয়ে বাবাকে গাছে বেঁধে রাখল এলাকাবাসী

১৬

অলৌকিক আংটি পাওয়ার আশায় ৩৩ লাখ টাকা খোয়ালেন নারী

১৭

ক্রসফায়ারে ২ জনকে হত্যা: শেখ হাসিনার ফুফাতো ভাই হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

১৮

বরিশালে যথাযথ মর্যাদার সাথে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত

১৯

ছাত্রদলের চাঁদাবাজি নিয়ে খোদ ববি ইউনিটের মধ্যেই অসন্তোষ

২০