ডেস্ক রিপোর্ট
১৭ মে ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে থানায় ঢুকে আসামি মারধরের অভিযোগ যুব ও ছাত্রদলের বিরুদ্ধে

বরিশালের বাকেরগঞ্জ থানায় ঢুকে সাইবার আইনের মামলায় গ্রেপ্তার এক আসামিকে মারধর, ডিম নিক্ষেপ এবং অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে যুব ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

একই সঙ্গে থানার হাজতখানায় প্রবেশ করে ভিডিও ধারণের অভিযোগও পাওয়া গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) রাতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা একটি মাইক্রোবাস থানায় প্রবেশ করছিল। পরে থানা কম্পাউন্ডের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কতিপয় লোক স্লোগান দিয়ে প্রবেশ করে।

পুলিশ আসামিকে মাইক্রোবাস থেকে নামানোর সময় তাকে কিল, ঘুসি ও লাথি মারতে দেখা যায়। পুলিশ আসামিকে নিয়ে দৌড়ে থানা ভবনের মধ্যে প্রবেশ করে সামনের গেট আটকে দেয়। আরেকটি ভিডিওতে দেখা যায়, থানা হাজতে থাকা ওই আসামিকে উদ্দেশ্যে করে কয়েকজন গালাগালি করছেন। এই দৃশ্য ভিডিও করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া ওই আসামি হলেন- বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের হযরত আলীর ছেলে লায়ন নিলয় পারভেজ। বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধার করা সাইবার আইনের মামলার আসামি তিনি।

বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানকে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান বলেন, আসামি বিভিন্নভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারিত সাধারণ মানুষ এসে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তবে যুব ও ছাত্রদলের কোনো নেতাকর্মী সেখানে ছিলেন না বলে দাবি করেন তিনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, আদালতের নির্দেশে করা মামলায় শনিবার দুপুরে ঢাকায় অভিযান চালিয়ে লায়ন নিলয় পারভেজকে গ্রেপ্তার করা হয়।

রাত আটটার দিকে তাকে থানায় আনা হয়। এ সময় কিছু উত্তেজিত লোক তাকে লাঞ্ছিত ও হামলার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিকে হেফাজতে নেয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরা উদ্ধার

বানারীপাড়ায় কলেজছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল: গ্রেফতার ১

বরিশালে থানায় ঢুকে আসামি মারধরের অভিযোগ যুব ও ছাত্রদলের বিরুদ্ধে

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পিরোজপুরে ডিমের টাকা ভাগাভাগি নিয়ে লঙ্কাকাণ্ড, তদন্ত কমিটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার

উজিরপুরে দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস, আগুনে দোকান ভস্মীভূত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত

হানি ট্র্যাপ আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড়ে মানববন্ধন

১০

পটুয়াখালীতে জেলেকে পিটিয়ে আহত করলেন জামায়াত নেতা

১১

ডিসি হতে ৮ কোটি টাকায় চুক্তি

১২

ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী

১৩

নলছিটিতে সন্ত্রাসী হামলায় আহত ১

১৪

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ

১৬

বিসিসির ১ মাতৃসদন ও ৪ নগর স্বাস্থ্যকেন্দ্র সিভিল সার্জনের কাছে হস্তান্তর

১৭

নগরীর এ.কে স্কুলে কৃতি শিক্ষার্থীদের খান বাহাদুর আজিজ উদ্দিন আহমেদ গোল্ড মেডেল প্রদান

১৮

বানারীপাড়ায় গাঁজাসহ আটক দুই যুবককে মোবাইল কোর্টে সাজা

১৯

নানাবাড়িতে বেড়ানোই হলো শেষ যাত্রা, পিরোজপুরে নিহত দুই ভাই

২০