ডেস্ক রিপোর্ট
২৩ মে ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ মোঃ শফিকুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে ) রাত ৮টা ১০ মিনিটের সময় মির্জাগঞ্জ থানাধীন কালিকাপুর এলাকার একটি বেড়িবাঁধের ওপর থেকে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত শফিকুল ইসলাম মির্জাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের মোঃ খালেক রাড়ীর ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) সুবর্ন চন্দ্র দে, এএসআই মোঃ আরিফ হোসেন এবং এএসআই মোঃ মজনু মিয়া সহ একটি টিম এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কালিকাপুর এলাকার রুহুল আমিনের চায়ের দোকানের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ওপর এক ব্যক্তি মাদকদ্রব্য সহ অবস্থান করছে।

​সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ টিম রাত ৭টা ৫৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শফিকুল। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আসামির পরিহিত লুঙ্গির কোঁচড় থেকে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​​মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, “আসামির বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশালে আওয়ামী লীগের গোপন বৈঠক, ১০ কর্মী-সমর্থক আটক

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারীপুরের যুবক

চাঁদাবাজির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রদল নেতা বহিষ্কার

মুলাদী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পদক পেলেন মোঃ জসিম উদ্দিন

মঠবাড়িয়ায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

চোরকে না পেয়ে বাবাকে গাছে বেঁধে রাখল এলাকাবাসী

অলৌকিক আংটি পাওয়ার আশায় ৩৩ লাখ টাকা খোয়ালেন নারী

ক্রসফায়ারে ২ জনকে হত্যা: শেখ হাসিনার ফুফাতো ভাই হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

বরিশালে যথাযথ মর্যাদার সাথে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত

১০

ছাত্রদলের চাঁদাবাজি নিয়ে খোদ ববি ইউনিটের মধ্যেই অসন্তোষ

১১

ঝালকাঠিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

১২

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলি: জবাবে পাল্টা ফায়ার বিজিবির

১৩

পুলিশ স্টাফ কলেজে “এমএসিপিএম” কোর্সে ভর্তি শুরু

১৪

বরিশালে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

১৫

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরা উদ্ধার

১৬

বানারীপাড়ায় কলেজছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল: গ্রেফতার ১

১৭

বরিশালে থানায় ঢুকে আসামি মারধরের অভিযোগ যুব ও ছাত্রদলের বিরুদ্ধে

১৮

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

১৯

পিরোজপুরে ডিমের টাকা ভাগাভাগি নিয়ে লঙ্কাকাণ্ড, তদন্ত কমিটি

২০