ডেস্ক রিপোর্ট
১ জুন ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধের নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

এছাড়া চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। নির্দেশনাটি আজ থেকেই কার্যকর করতে বলা হয়েছে।

সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল।

তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে রাত ১০টার পরিবর্তে সব শপিংমল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।

আদেশে আরো বলা হয়, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যয় তরুণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দলে ফিরতে মরিয়া বিএনপি থেকে বহিষ্কৃতরা

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে গেছে একটি বাস

তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ

ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিতর্ক উৎসব

পিরোজপুরে ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় থানার ফেসবুকে, ওসিকে লিগ্যাল নোটিশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে নারীসহ দুই শিশুর লাশ উদ্ধার

১১ বছর পর ফিরছিলেন বাড়ি , প্রাণ গেছে মা-ভাই-বোনেরও

১০

একা ঘরে মায়ের পচাগলা মরদেহ, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

১১

ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন

১২

নলছিটিতে শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ, টাকা ও মোবাইল লুটের দাবি

১৩

কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ৩

১৪

সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধের নির্দেশনা

১৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭৯

১৬

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

১৭

মোহাম্মদপুরে বাসার সামনেই দুই নারীকে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাই

১৮

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

১৯

অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে উদ্যোগ নেই বিসিসির, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

২০