ডেস্ক রিপোর্ট
৩ জুন ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে নারীসহ দুই শিশুর লাশ উদ্ধার

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও দুটি কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত নারী হলেন- বরগুনা শহরের কালিবাড়ী এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রাণী। ধারণা করা হচ্ছে, মৃত মেয়ে দুটি তাদের সন্তান। স্মৃতি রাণী জেলা পরিষদ ডাকবাংলোতে পার্টটাইম (খণ্ডকালীন) ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে লাশগুলো দেখে পুলিশে খবর দেন। পরে বরগুনা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বরিশালটাইমসকে জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যয় তরুণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দলে ফিরতে মরিয়া বিএনপি থেকে বহিষ্কৃতরা

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে গেছে একটি বাস

তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ

ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিতর্ক উৎসব

পিরোজপুরে ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় থানার ফেসবুকে, ওসিকে লিগ্যাল নোটিশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে নারীসহ দুই শিশুর লাশ উদ্ধার

১১ বছর পর ফিরছিলেন বাড়ি , প্রাণ গেছে মা-ভাই-বোনেরও

১০

একা ঘরে মায়ের পচাগলা মরদেহ, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

১১

ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন

১২

নলছিটিতে শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ, টাকা ও মোবাইল লুটের দাবি

১৩

কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ৩

১৪

সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধের নির্দেশনা

১৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭৯

১৬

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

১৭

মোহাম্মদপুরে বাসার সামনেই দুই নারীকে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাই

১৮

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

১৯

অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে উদ্যোগ নেই বিসিসির, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

২০