ই-পেপার
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ’ অনুষ্ঠিত

সংবাদটি ই-পেপারে পড়ুন
বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ৩.০’ অনুষ্ঠিত

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পেশা উন্নয়নবিষয়ক আলোচনা, আন্তঃবিভাগ পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ম্যানেজমেন্ট ফেস্ট ৩.০’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ক্যারিয়ার গঠন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে ব্যবস্থাপনা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুননেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় বিভাগের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এআইসহ নতুন নতুন প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। সারাদিন ফেসবুকে সময় নষ্ট না করে নিজেদের দক্ষতা বৃদ্ধিতে সময় দিতে হবে। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে এখন ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, শুধু পেশাগত দক্ষতা অর্জন করলেই চলবে না, এর পাশাপাশি সততা, দেশপ্রেম ও নৈতিকতার চর্চাও করতে হবে। তোমরা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। আশা করি, নিজেদের বিষয় ভালোভাবে রপ্ত করে দক্ষ ব্যবস্থাপক হিসেবে গড়ে উঠবে। তোমাদের দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দেশ ও জাতি এগিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক কামরুননেছা বলেন, বর্তমান করপোরেট জগৎ অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। শুধু ভালো সিজিপিএ একটি সফল ক্যারিয়ারের নিশ্চয়তা দেয় না। পেশাগত উন্নয়নের জন্য যোগাযোগদক্ষতা, নেতৃত্বদানের ক্ষমতা, দলগত কাজ, সময়ানুবর্তিতা এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সততার সঙ্গে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বক্তাদের পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগাতে না পারলে ক্যারিয়ারে সফলতা অর্জন করা সম্ভব হবে না। শিক্ষার্থীদের যেকোনো সৃজনশীল ও পেশা উন্নয়নমূলক উদ্যোগে বিভাগ সবসময় পাশে থাকবে। নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি প্রতিনিয়ত নতুন নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ অমি বলেন, বিএম কলেজের সবচেয়ে বড় বিভাগ আমাদের ব্যবস্থাপনা বিভাগ। নিয়মিত পড়াশোনার পাশাপাশি এ ধরনের মিলনমেলা আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উজ্জীবিত করে এবং মুক্ত আলোচনার সুযোগ তৈরি করে।

আলোচনা পর্ব শেষে বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে বিকাল ৩টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভাগের শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

২

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

৩

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

৪

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

৫

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

৬

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

৭

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

৮

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

৯

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

১০

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১১

যথাযথ মর্যাদার সাথে বরিশালে বিশ্ব মান দিবস উদযাপিত

১২

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ

১৩

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক

১৪

শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

১৫

সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেন সেই শিক্ষার্থী

১৬

ববিতে মালামাল সরবরাহ ছাড়াই ঠিকাদারের নামে ১৫ লাখ টাকার চেক ইস্যু

১৭

বরিশাল নগরীর পরিচ্ছন্নতায় ৫০ ভ্যান বক্স ও ৩০ হ্যান্ড ট্রলি বিতরণ

১৮

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

১৯

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

২০