ই-পেপার
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

সংবাদটি ই-পেপারে পড়ুন

সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও তারুণ্যের বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন শাকিল রনি। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং তরুণদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন তিনি।

২০০৪ সালে সামাজিক সংগঠন সিটি ক্লাব ও পাঠাগারের সাধারণ সদস্য হিসেবে যুক্ত হন শাকিল রনি। তবে সদস্য হওয়ার আগ থেকেই সংগঠনটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে দপ্তর সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংগঠনটির আজীবন সদস্য।

দীর্ঘ সাংগঠনিক পথচলায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন শাকিল রনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়েস গ্রুপের দলনেতা হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব উপপ্রধান দুই ও যুব প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনটির আজীবন সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।

প্রথম আলো বন্ধুসভার সঙ্গে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। সংগঠনটিতে দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন। এ নিয়ে তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা তৈরিতেও সক্রিয় শাকিল রনি। তিনি বিডি ক্লিন ঝালকাঠির জেলা সমন্বয়ক, ক্লিন রিভার বাংলাদেশের বরিশাল বিভাগীয় ক্যাপ্টেন, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের বরিশাল বিভাগীয় অ্যাম্বাসাডর এবং গ্রিন ফোর্স বাংলাদেশের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ভলান্টিয়ার ফর বাংলাদেশের সহসভাপতির দায়িত্বেও রয়েছেন।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে জেলা পর্যায়ে দপ্তর সম্পাদক থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তী সময়ে সংগঠনটির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক, সহসভাপতি ও সভাপতির দায়িত্বেও ছিলেন। ইয়ুথ অ্যাকশন সোসাইটি ইয়াসের প্রতিষ্ঠাকালীন সময়ে সভাপতির দায়িত্ব পালন করেন শাকিল রনি।

এ ছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্রের ঝালকাঠি জেলা সমন্বয়ক, প্রত্যয় তরুণ সংঘের সিনিয়র সহসভাপতি এবং শহর সমাজসেবা সমন্বয় পরিষদের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। শহর সমাজসেবা সমন্বয় পরিষদে তাঁর দায়িত্বের মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। তিনি ঝালকাঠি সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাবের প্রচার সম্পাদক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।

সাংগঠনিক ব্যস্ততার মধ্যেও সাহিত্যের প্রতি রয়েছে তাঁর বিশেষ অনুরাগ। বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত থেকে শিশু-কিশোর ও তরুণদের বই পড়ায় আগ্রহী করে তুলতে কাজ করছেন তিনি। নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে অনেকের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেছেন। তাঁর বিশ্বাস, বই মানুষের চিন্তাকে প্রসারিত করে, মননশীলতা বাড়ায় এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে।

নতুন প্রজন্মকে নিয়ে শাকিল রনির ভাবনাও স্পষ্ট। তাঁর মতে, পড়াশোনার পাশাপাশি তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকা প্রয়োজন। তরুণেরা ভালো কাজে সম্পৃক্ত হলে তাদের মধ্যে দায়িত্ববোধ, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতেও ইতিবাচক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শাকিল রনির কাছে সামাজিক সংগঠন কেবল পদ-পদবি কিংবা পরিচিতির জায়গা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখার একটি ক্ষেত্র। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে তিনি নতুন প্রজন্মকে একটি মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে চান।পরিচয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

২

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

৩

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

৪

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

৫

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

৬

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

৭

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

৮

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

৯

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

১০

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১১

যথাযথ মর্যাদার সাথে বরিশালে বিশ্ব মান দিবস উদযাপিত

১২

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ

১৩

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক

১৪

শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

১৫

সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেন সেই শিক্ষার্থী

১৬

ববিতে মালামাল সরবরাহ ছাড়াই ঠিকাদারের নামে ১৫ লাখ টাকার চেক ইস্যু

১৭

বরিশাল নগরীর পরিচ্ছন্নতায় ৫০ ভ্যান বক্স ও ৩০ হ্যান্ড ট্রলি বিতরণ

১৮

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

১৯

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

২০