ঝালকাঠি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নে এবং ঝালকাঠি শহরকে উন্নত বিশ্বের আদলে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ ‘পরিকল্পনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ঝালকাঠি বড় বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারের অভ্যন্তরে এই সভা আয়োজিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন এবং পৌর প্রশাসক কাওছার হোসেন।
শহরকে বাসযোগ্য ও আধুনিক করার লক্ষ্যে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (YAS)-এর পক্ষ থেকে ৫ দফা বিশিষ্ট একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা পত্র অতিথিবৃন্দের নিকট হস্তান্তর করা হয়। ইয়াসের প্রস্তাবনাসমূহ হলো:
প্রস্তাবনা পত্রটি প্রদানের সময় ইয়ুথ অ্যাকশন সোসাইটির (YAS) পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া, এবং সদস্য মেহেদী আকাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বড় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ ইয়াসের এই আধুনিক ও সময়োপযোগী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। বক্তারা ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে ঝালকাঠিকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।