Junaed siddiki
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দেওয়া মার্কিন সেনার মৃত্যু

গাজায় যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দেওয়া মার্কিন বিমান সেনার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেন্টাগন।

সোমবার ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, টেক্সাসের সান আন্তোনিওর ২৫ বছর বয়সী এয়ারম্যান অ্যারন বুশনেল মারা গেছেন।

বুশনেল যুক্তরাষ্ট্রের ৫৩১তম ইন্টেলিজেন্স সাপোর্ট স্কোয়াড্রন এর সাইবার প্রতিরক্ষা বিভাগের একজন বিশেষজ্ঞ ছিলেন।

মার্কিন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় বিকালে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের সামনে আত্মাহুতি দেন সামরিক বাহিনীর পোশাক পরা এই সেনা কর্মকর্তা। এসময় তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইচ-এ লাইভ স্ট্রিম করেন। তিনি ভিডিওতে বলেছেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না।’

তারপরই তিনি নিজ শরীরে স্বচ্ছ একটি তরল পদার্থ ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন এবং ‘ফিলিস্তিন মুক্ত হোক’ বলে চিৎকার করতে থাকেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ফুটেজটি টুইচ থেকে মুছে ফেলা হয়েছে। মার্কিন বিমান বাহিনী বলেছে, সামরিক কর্মকর্তারা তার নিকটাত্মীয়কে জানানোর পর অতিরিক্ত তথ্য সরবরাহ করা হবে।

গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত থাকার সময় এই ঘটনা ঘটে।

এর আগে ডিসেম্বরে, আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের বাইরে একজন বিক্ষোভকারী নিজের গায়ে আগুন দেয়। ঘটনাস্থলে একটি ফিলিস্তিনি পতাকা পাওয়া গেছে। ঘটনাকে ‘চরম রাজনৈতিক প্রতিবাদ’ বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF