ই-পেপার
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
জুনায়েদ সিদ্দিকী
২৫ অগাস্ট ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটি প্যাকেট দিয়ে ছবি তোলে ১০ জন ফটোসেশনে বিব্রত বানভাসি, যাচ্ছেন না ত্রাণ নিতে

সংবাদটি ই-পেপারে পড়ুন

 

একটি ত্রাণের প্যাকেট দিয়ে বিভিন্ন দিক থেকে ছবি তোলেন ৮-১০ জন। এরপর তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিকমাধ্যমে। এ কারণে আত্মসম্মান বিসর্জন দিয়ে বেশিরভাগ বানভাসি ত্রাণ নিতে যাচ্ছে না।

 

এমন অভিযোগ করেন কুমিল্লার বুড়িচংয়ের বাসিন্দারা। শনিবার এই উপজেলার বন্যাদুর্গত এলাকা ঘুরে এমন অভিযোগের সত্যতাও মিলেছে। বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে আসা অনেককেই ফিরে যেতে দেখা গেছে। ত্রাণ দেওয়ার নামে ফটোসেশনের জন্য অতিরিক্ত সাজ-শয্যাও চোখে পড়েছে।

 

জানা গেছে, বুড়িচংয়ের বুড়বুড়িয়া, মহিষমারা, ষোলনল, পীর যাত্রাপুরসহ আশপাশের অর্ধশতাধিক গ্রামের দুর্গত মানুষ তাদের সহায় সম্বল হারিয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে। এসব এলাকার কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে গেলেও অনেকেই পানির সঙ্গে যুদ্ধ করে নিজ বাড়ির ছাদে কিংবা মাচা বানিয়ে অবস্থান করছেন।

 

আশ্রয় কেন্দ্রে অবস্থান করা অনেকে নিজ উদ্যোগেই খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য জোগাড় করছেন। এর মধ্যে কোনো কোনো আশ্রয় কেন্দ্রে সামাজিক সংগঠন ফটোসেশন ছাড়া খাদ্যসামগ্রী বিতরণ করলে তা সাদরে গ্রহণ করছে বানভাসিরা।

 

তবে অনেক এলাকায় ত্রাণ সহায়তার নামে ফটোসেশন করা হচ্ছে। এতে খুবই বিব্রত বানভাসিরা। তাদের অভিযোগ, সামান্য খাদ্যসামগ্রী দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে আত্মীয়স্বজনের কাছে তারা হেয়প্রতিপন্ন হচ্ছেন। তাই ফটোসেশন এড়িয়ে নিরবচ্ছিন্ন ত্রাণ সরবরাহের অনুরোধ জানান তারা।

 

ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ব্যক্তি ও সামাজিক সংগঠনের ব্যানারে ক্যামেরাম্যানসহ অনেককে ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। বিব্রতকর পরিস্থিতি এড়াতে এদের কাছ থেকে ত্রাণ গ্রহণ করছেন না বানভাসিরা। ফলে গ্রহিতার অভাবে অনেকে ত্রাণ নিয়ে ফিরে যাচ্ছে।

 

ঢাকা থেকে উদয়ন সমাজ সংঘের ব্যানারে ত্রাণ নিয়ে আসা আবুল হাসনাত বলেন, শনিবার সকাল থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ নিয়ে ঘুরছি। কিন্তু ত্রাণ দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না। অনেকেই শুকনা খাবার নিতে চাচ্ছে না। কেউ কেউ নিতে চাইলেও ফটোসেশনে রাজি হচ্ছে না। তিনি বলেন, যেহেতু আমাদের বহু মানুষের একটি সংগঠন। তাই আমাদের কার্যক্রমগুলো ফটোসেশন করতে হয়।

 

মহিষমারা এলাকার বাসিন্দা মুকুল চৌধুরী বলেন, আমাদের এলাকার মানুষ বন্যায় সর্বস্বান্ত হলেও তারা আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়। এখানকার বেশিরভাগ মানুষই স্বাবলম্বী ছিল। তাই ত্রাণের নামে ফটোসেশনে বিব্রত তারা।

 

ষোলনলের বাসিন্দা ইব্রাহিম খলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু ফটো-ভিডিও করে সোস্যাল মিডিয়ায় ভাইরাল করার অধিকার আপনাদের কে দিয়েছে। আমরা ভিক্ষুক নই। পরিস্থিতির কারণে সাময়িক অসুবিধায় পড়েছি। আমাদেরও মান-সম্মান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

২

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

৩

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

৪

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

৫

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

৬

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

৭

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

৮

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

৯

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

১০

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১১

যথাযথ মর্যাদার সাথে বরিশালে বিশ্ব মান দিবস উদযাপিত

১২

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ

১৩

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক

১৪

শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

১৫

সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেন সেই শিক্ষার্থী

১৬

ববিতে মালামাল সরবরাহ ছাড়াই ঠিকাদারের নামে ১৫ লাখ টাকার চেক ইস্যু

১৭

বরিশাল নগরীর পরিচ্ছন্নতায় ৫০ ভ্যান বক্স ও ৩০ হ্যান্ড ট্রলি বিতরণ

১৮

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

১৯

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

২০