নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
২৭ জানুয়ারী ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় ধানের শীষের প্রচারনা চালাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি

নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পটুয়াখালীর কুয়াকাটায় ধানের শীষে ভোট চাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ব্যক্তির নাম আব্দুর রহিম হাওলাদার। তিনি কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভোট চাওয়ার ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, রহিম হাওলাদার ধানের শীষে ভোট চেয়ে বলেন, ‌‘আমি আওয়ামী লীগের সভাপতি ছিলাম। যারা বিএনপি ছিল, তাদের সাথে আমার কোনো ঝগড়া-বিবাদ ছিল না।

মামলা-হামলা করিনি। এখন আওয়ামী লীগ নেই। এখন আমি বিএনপির প্রার্থী এবিএম মোশারফ ভাইকে ভালোবাসি। আমি তারেক জিয়াকে ভালোবাসি, ধানের শীষ মার্কায় ভোট দেবো। আমরা যারা আওয়ামী লীগ আছি সকলে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে, দলমত নির্বিশেষে ১২ তারিখ ধানের শীষে ভোট দেবো, আপনারও দিন।

খোঁজ নিয়ে জানা যায়, আব্দুর রহিম হাওলাদার ও তার পরিবার পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তিনি কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মুসুল্লি বলেন, ‘আমরা ৫ আগস্টের পরে রাজনৈতিক দলকে প্রধান্য না দিয়ে, একই এলাকার মানুষ এবং একই গ্রামের মানুষ হিসেবে মিলেমিশে চলে আসছি। তাই আমি মনে করি, বিএনপির উদারতার কারণে তিনি আজকে বিএনপির ভোট চেয়েছেন। উন্নয়নের স্বার্থে কুয়াকাটার সঙ্গে আমরা সব রাজনৈতিক দল মিলেমিশে একসঙ্গে বসবাস করতে চাই। কারণ মানুষ এখন শান্তি চায়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF