ই-পেপার
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২১ মে ২০২৪, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় গণহত্যা চলছে না: বাইডেন

সংবাদটি ই-পেপারে পড়ুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা প্রায় সাড়ে সাত মাস ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। দখলদার বাহিনীর অব্যাহত হামলা ও অভিযানে উপত্যকাটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক আদালতে। গণহত্যা বন্ধের দাবি তুলে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশে দেশে।

এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও ইসরায়েলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলছেন, ইসরায়েলি বাহিনী গণহত্যা করছে না। গাজায় যা চলছে, তা গণহত্যা নয়।

মঙ্গলবার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগ সোমবার (২০ মে) সরাসরি প্রত্যাখ্যান করেছেন জো বাইডেন। হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ ইভেন্টে এদিন তিনি বলেন, ‘গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এ অভিযোগ প্রত্যাখ্যান করছি।’

মূলত গাজা ভূখণ্ডে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় সাড়ে সাত মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন সাড়ে ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এমন অবস্থায় ফিলিস্তিনিপন্থীদের তীব্র প্রতিবাদের মুখোমুখি হয়েছেন বাইডেন। ইসরায়েলের প্রতি নিজের অবিচল সমর্থনের জন্য বাইডেনকে ‘জেনোসাইড জো’ হিসাবে আখ্যায়িত করেছেন বিক্ষোভকারীরা।

রয়টার্স বলছে, সোমবার হোয়াইট হাউসের ওই ইভেন্টে বাইডেন জোর দিয়ে বলেন, ইসরায়েল নিজেই ‘ভিকটিম’। ইসরায়েলিদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ‘লোহার আবরণের মতো দৃঢ়’।

তিনি বলেন, ‘আমরা (হামাস নেতা ইয়াহিয়া) সিনওয়ার এবং হামাসের বাকি কসাইদের খুঁজে বের করতে ইসরায়েলের সঙ্গে আছি। আমরা হামাসকে পরাজিত করতে চাই। আমরা ইসরায়েলের সঙ্গে কাজ করছি, যেন হামাসকে পরাজিত করা যেতে পারে।’

এদিকে গাজায় যুদ্ধাপরাধের পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)।

আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের (করিম খান) দপ্তর থেকে করা হয়েছে এই আবেদন। তবে বাইডেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের এই আবেদন প্রত্যাখ্যান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

১

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

২

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৩

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৪

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৫

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৬

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

৭

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

৮

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

৯

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১১

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১২

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৩

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৪

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৫

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৬

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

১৭

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

১৮

নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১৯

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

২০