জুনায়েদ সিদ্দিকী
৩ সেপ্টেম্বর ২০২৪, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলার শিকার ঢাবি সাংবাদিক সমিতির সভাপতিসহ তিনজন

রাজধানীর বঙ্গবাজার এলাকায় শপিং মার্কেটে সিন্ডিকেটের চাঁদাবাজির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আল সাদী ভূঁইয়াসহ বেশ কয়েকজনের ওপর হামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বঙ্গ-ইসলামিয়া সুপার মার্কেটে এ ঘটনা ঘটেছে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আল সাদী ভূঁইয়া ছাড়া আহত আরেকজন হলেন মো. নাহিদ। তিনি জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। এছাড়া হামলায় এক ব্যবসায়ীও আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আল সাদী ভূঁইয়া  বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেখানকার আওয়ামী লীগের লোকজন বিএনপির লোক সেজে হামলা করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন  বলেন, হামলার খবর শুনে আমরা আহত দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা এ ঘটনার নিন্দার পাশাপাশি বিচারও দাবি করছি।

এই হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ রাত সাড়ে ৮টায় ঢাবির রাজু ভাস্কর্যে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকের এক পোস্ট এ তথ্য জানান। তিনি জানান, বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ ছাত্র-জনতা মেনে নেবে না।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০