ববি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

ছাত্র সংসদের নাম ব্যবহার নিয়ে জটিলতা নিরসনে দ্বিপাক্ষিক বৈঠক করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও ব্রজমোহন (বিএম) কলেজ কর্তৃপক্ষসহ বাকসুর সাবেক নেতারা। ববি উপাচার্যের কার্যালয়ে শুক্রবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুইপক্ষ পক্ষেবিপক্ষে বিশদ আলোচনা করেন। বরিশাল জেলা প্রশাসকের মধ্যস্থতায় হওয়া এই বৈঠক শেষ পর্যন্ত কোন সমাধান ছাড়াই শেষ হয়।

বৈঠকে ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, বিএম কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম, ববি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল, বিএম কলেজের উপাধ্যক্ষ রাশেদুল ইসলাম, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলী আজগর ফকির, এজিএস বিলকিস জাহান শিরিন, বিএম কলেজ ইংরেজি অল্যামনাই সভাপতি তরিকুল ইসলাম তারেক, বিএম কলেজ ছাত্রসংসদের সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিন প্রমুখ।

বৈঠকে বিএম কলেজের প্রতিনিধিরা বলেন- ৭২ বছর আগে থেকে আমরা ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন সংক্ষেপে বাকসু ব্যবহার করে আসছি। তাই সবদিক বিবেচনায় এই নাম অতীতের মত বিএম কলেজেরই বলে দাবি করেন তারা। তখন ববির প্রতিনিধিরা জানান, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তৈরি করা খসড়া গঠনতন্ত্রে তাদের নাম বরিশাল ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন নাম প্রস্তাব করা হয়েছে। ববির সংবিধিতে বাকসু বলে কোন শব্দ নেই। এরপর কোন সমাধান ছাড়াই শেষ হয়ে যায় এ বৈঠক।

ববি প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, আমাদের সংবিধিতে বাকসু বলে কোন শব্দ নেই। ইংরেজিতে বরিশাল ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন যা বাংলায় আমরা বাকসু বলছি না।

বিএম কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলামকে কল দিলে তাকে পাওয়া যায়নি। তবে বিএম কলেজের প্রতিনিধি দলে থাকা তরিকুল ইসলাম তারেক বলেন, ‘বরিশালের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে বাকসুর নাম। আমরা এখানকার ইতিহাস ঐতিহ্য রক্ষায় এর সুন্দর সমাধান চাই। তা না হলে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিরুপ মনোভাব পড়বে। যা আমরা কখনোই চাই না’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

১১

বরিশাল বিভাগীয় বইমেলায় সবার নজর “বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে”

১২

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

১৩

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

১৫

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

১৮

মহান বিজয় দিবস আজ

১৯

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

২০