ডেস্ক রিপোর্ট
৩ জুন ২০২৪, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি দখলে বাধা দেয়ায় রাজাপুর থানার এসআই আলোচিত মহিউদ্দিন মাহির হুমকি

বরিশাল নগরীর রুপাতলী, শের-ই-বাংলা সড়ক এলাকার বাড়ির পুকুরে জোরপূর্বক দখল ও পিলারসহ পাইলিং করায় বাধা দেয়ায় মোঃ শাহাজাদা হিরা নামের এক ব্যক্তিকে হত্যাসহ বিভিন্ন মামলায় ফাসানোর হুমকি দেয় রাজাপুর থানায় কর্মরত বরিশালের আলোচিত এসআই মহিউদ্দিন মাহি। আজ ৩ জুন সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে বসতবাড়ির রাস্তার পাশের পুকুরে অবৈধভাবে পিলার বসাতে গেলে বাধা দেয়ায় এ ঘটনা ঘটে। এসময় আলোচিত এসআই মহিউদ্দিন মাহি ভুক্তভোগী হিরাকে হত্যাসহ বিভিন্ন মামলায় ফাসাবে বলে হুমকি প্রদান করে। তাকে কে জমি দখল বুঝিয়ে দিয়েছে, তা জিজ্ঞেস করলে উত্তেজিত হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। মহিউদ্দিন বলে, আমি মহিউদ্দিন আমার কাজে বাধা আমি তোকে দেখে নেব। তাৎক্ষণিকভাবে ভুক্তভুগী হিরা জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতা নিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ইতিপূর্বে সে রাতের আধারে মৃত ছত্তার হাওলাদার এর একটি দোকানসহ জমি, লাইজু বেগম নামে এক নারীর নাম ব্যবহার করে সাইনবোর্ড স্থাপন করে পুকুরের মধ্যে পিলারসহ পাইলিং দিয়ে জমি দখল করে। বিষয়টি নিয়ে সাত্তার হাওলাদার এর সন্তান আদালতে মামলা দায়ের করে, মামলাটি বর্তমানে চলমান আছে। এসআই মহিউদ্দিন ক্ষমতা দেখিয়ে জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে নিজেই রাতের আঁধারে পিলার স্থাপন করে।

উল্লেখ্য: ৪ জানুয়ারি ২০২১ সালে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজা (৩০) কে নির্যাতন করে হত্যার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশে থাকা কালিন (এসআই) মহিউদ্দিন মাহিকে প্রত্যাহার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধসহ জোরপূর্বক জমি দখলের অভিযোগ রয়েছে যা প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে তখন প্রকাশিত হয়। এছাড়াও, সে রাজাপুর থানা থেকে রাতে মাইক্রোবাস করে পুলিশ টিমসহ বরিশাল শহরে অবস্থান করে এবং সাধারণ মানুষকে নানাপ্রকার ভয়ভীতি দেখিয়ে আসছে বলে জনশ্রুতি আছে। তার ভয়ে এলাকার কোন ভুক্তভোগী ও সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলছে না। কারন এর পূর্বেও অনেককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আলোচিত পুলিশের এই এসআই মহিউদ্দিন মাহি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১০

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১১

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৩

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৪

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৫

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৭

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৮

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৯

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০