Junaed siddiki
২২ মে ২০২৪, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জরাজীর্ণ ছাত্রাবাসে আতঙ্ক নিয়ে থাকছেন বিএম কলেজের শিক্ষার্থীরা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই ছাত্রাবাস মরণ ফাঁদে পরিনত হয়েছে। ওই দুই ছাত্রাবাসে ঝুঁকি নিয়ে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বসবাস করছেন। তাদের দাবী নতুন দুইটি হোস্টেল ভবন নির্মাণ করা। তবে নতুন হোস্টেল ভবন নির্মাণে কর্তৃপক্ষের নেই তেমন কোন মাথা ব্যাথা। ফলে শিক্ষার্থীদের বাধ্য হয়ে থাকতে হচ্ছে ঝুঁকিপূর্ণ ছাত্রাবাসে।

 

কলেজ সূত্রে জানা গেছে, পাশ্চত্যের অক্সফোর্ড খ্যাত সরকারি ব্রজমোহন কলেজে প্রায় ৩০ হাজারের অধিক শিক্ষার্থী পড়াশুনা করে। শিক্ষার্থীদের জন্য রয়েছে ৭টি থাকার হোস্টেল। মহাত্বা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রী হোস্টেল, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল, জীবনানন্দ দাস ছাত্রাবাস, সুরেন্দ্র ভবন ছাত্রাবাস, বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাস, দেবেন্দ্র ভবন ছাত্রীনিবাস, নৃপেন্দ্র ভবন ছাত্রীনিবাস।

 

এর মধ্যে জীবনানন্দ দাশ ছাত্রাবাস ও সুরেন্দ্র ভবন ছাত্রাবাস অত্যন্ত ঝুঁকিপূর্ন। এ ছাত্রাবাস দুটি সর্বশেষ সংস্কার হয়েছিল ২০১৬ সালে। এরপর আর সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ন হয়ে উঠে ছাত্রাবাস দুটি। বিভিন্ন সময়ে কলেজের হোস্টেলগুলোর ছাদের পলেস্তরা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হওয়ার মতো দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষের টনক নড়েনি।

 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, এই উন্নয়নের যুগে এসেও আমাদের টিন শেড ভবনে থাকতে হচ্ছে। যার কিনা টিনের চালা ফুটো, বৃষ্টি হলে পানি পরে, দেয়াল গুলো স্যাঁতসেঁতে। ভারী বৃষ্টিপাত হলে রুমের ভিতরে ও বাহিরের রাস্তা ঘাট পানিতে ডুবে যায়। বাহির থেকে ক্যাম্পাসে ঘুরতে আসা মানুষ গুলো আমাদের হোস্টেলের পরিবেশ দেখে ছি: ছি: করে আর হয়তো মনে মনে বলে এর মধ্যেও কি মানুষ থাকতে পারে?

 

শিক্ষার্থীরা আরো জানান, ঝুঁকিপূর্ণ টিন শেড ভবন গুলো ভেঙ্গে নতুন বিল্ডিং নির্মাণের দাবিতে একাধিকবার কলেজ অধ্যক্ষের কাছে গেলে তিনি নতুন ভবন দিবে বলে প্রতিবার আশ্বস্ত করে আমাদের ফিরিয়েদেন বাস্তবে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। তবে এবার নতুন হোস্টেল নির্মাণ না করলে শিক্ষার্থীরা দ্রুত আন্দোলনে যেতে পারেন বলে জানিয়েছেন ।

 

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল হক বলেন, টিনশেড ভবন গুলোর যে-সব যায়গায় বৃষ্টি হলে পানি পরে সেসব যায়গায় নতুন টিন দেয়ার জন্য ইঞ্জিনিয়ার কে বলা হয়েছে। খুব শীঘ্রই এর সংস্কার মেরামত হয়ে যাবে। পাশাপাশি নতুন হোস্টেল ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF