দৃষ্টি নন্দন স্থাপত্য আর উচ্চতার কারণে গাবখান ব্রিজ পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও রাতের বেলা এটি এখন পথচারীদের জন্য আতঙ্কের নাম। ব্রিজের দুই পাশের বৈদ্যুতিক খাম্বাগুলো কেবল দাঁড়িয়ে আছে শোভাবর্ধনকারী হিসেবে; অর্ধেকেরও বেশি লাইট নষ্ট হয়ে থাকায় রাতের গাবখান ব্রিজ এখন অন্ধকারে নিমজ্জিত।
দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম এই গুরুত্বপূর্ণ সেতুতে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। কিন্তু অধিকাংশ সড়কবাতি অকেজো হয়ে পড়ায় রাতে ব্রিজের ওপর ঘুটঘুটে অন্ধকার বিরাজ করে। এতে দূরপাল্লার পরিবহন থেকে শুরু করে স্থানীয় ভ্যান-রিকশা চালকরা চরম ঝুঁকির মধ্যে যাতায়াত করছেন। পথচারীরা বলছেন, “আলো না থাকায় ব্রিজের ওপর চলতে ভয় লাগে। অনেক সময় খানাখন্দ দেখা যায় না, ফলে হোঁচট খেয়ে পড়তে হয়।
অন্ধকারের সুযোগ নিয়ে ব্রিজের ওপর মাদকসেবী ও বখাটেদের আনাগোনা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পর্যাপ্ত আলো না থাকায় পথচারীদের নিরাপত্তার বিষয়টি চরম ঝুঁকির মুখে পড়েছে। সাধারণ মানুষের প্রশ্ন—একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনায় বছরের পর বছর কেন লাইটগুলো অকেজো হয়ে পড়ে আছে?
সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মাঝেমধ্যে মেরামতের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার সুফল মিলছে না। জনস্বার্থে দ্রুত এই ‘ভুতুড়ে’ অন্ধকার দূর করে নষ্ট বাতিগুলো প্রতিস্থাপন করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও চালকরা।
Facebook Comments Box
Like this:
LikeLoading…
Related
সর্বশেষ
জনপ্রিয়
বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন
১
বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়
২
বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন
৩
বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
৪
আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
৫
ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ
৬
ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন
৭
বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল
৮
নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি
৯
বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত