ডেস্ক রিপোর্ট
২৩ জুন ২০২৫, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিটেনাস সংক্রমণে রংপুর মেডিকেলের আইসিইউ ৩ দিনের জন্য বন্ধ

টিটেনাস শনাক্ত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে রোগীদের সরিয়ে নেয়া হচ্ছে। আজ সোমবার (২৩ জুন) দুপুরে হাসপাতালটির আইসিইউতে এই টিটেনাস শনাক্ত হলে বন্ধ ঘোষণা করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’র কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহেল বারী রাতে  জানান, সোমবার দুপুরে আইসিইউতে থাকা একজন রোগীর ডায়ালাইসিস এবং সার্জারির পরীক্ষা-নিরীক্ষায় আমরা নিশ্চিত হই যে তার শরীরে টিটেনাস রোগ রয়েছে। যেহেতু টিটেনাস সংক্রামক রোগ, সে কারণে আমরা ৩ থেকে ৪ দিন আইসিইউ ওয়ার্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে টিটেনাস আক্রান্ত রোগীকে আইসিইউ থেকে আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

মোট ৯ জন রোগীর মধ্যে ৫ জনকে অবস্থা অনুযায়ী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ৩ জন রোগী ভেন্টিলেটরে আছেন, তাদেরকে বিকল্প ব্যবস্থাপনায় নেয়া হবে রাতের মধ্যেই। এরপর কেমিক্যাল দিয়ে পরিষ্কার করার পর আবার আইসিইউ চালু হবে।

আব্দুল মোনায়েম নামের এক রোগীর স্বজন জানান, আমার বাবা আইসিইউতে চিকিৎসাধীন। তিনি জটিল রোগে আক্রান্ত। একটু ভালোর দিকে ছিল। রাতে আইসিইউ’র চিকিৎসক আমাদের জানান, টিটেনাস শনাক্ত হয়েছে ওয়ার্ডে। সে কারণে আপনাদেরকে অন্য ওয়ার্ডে যেতে হবে। তারপর আমি আমার বাবাকে ওয়ার্ডে নিয়ে যাই।

সোহাগ আলী নামের এক স্বজন জানান, আমার স্ত্রী আইসিইউতে ছিল। চিকিৎসক তাকে তিন তলার ওয়ার্ডে নিয়ে যেতে বলেন। আমি সেখানে নিয়ে যাচ্ছি। শুনেছি আইসিইউতে টিটেনাস ধরা পড়েছে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, টিটেনাস শনাক্ত হওয়ায় আইসিইউ বিভাগ পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে হবে। সে কারণে কিছু রোগীকে দুপুরের পর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের সরানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০