আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ডেঙ্গু প্রতিরোধে বৈদারাপুরে ইয়াসের সচেতনতামূলক সেমিনার

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে ঝালকাঠির বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর আয়োজনে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি জেলা তথ্য অফিসের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ঢাকা কার্যালয়ের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসবিসি) কর্মকর্তা সনজিত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের এসবিসি কর্মকর্তা আব্দুল জলিল। এছাড়া ঝালকাঠি জেলা তথ্য অফিসের কর্মকর্তা লেলিন বালা এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক অলোক সাহা উপস্থিত ছিলেন।

সেমিনারে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইয়ুথ অ্যাকশন সোসাইটির সদস্য মাহাদী হাসান আকাশ ও মওদুদ। এতে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে ফখরুল আলম বলেন, “শিক্ষার্থীরা শুধু নিজেরা সচেতন হলেই হবে না, তাদের পরিবার ও আশপাশের মানুষকেও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে হবে। বিদ্যালয় থেকে পরিচ্ছন্নতা ও সচেতনতার এই বার্তা ছড়িয়ে দিতে আমরা সবাইকে একসঙ্গে কাজ করতে চাই।”

প্রধান অতিথি সনজিত কুমার দাস বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; মশার প্রজননস্থল ধ্বংস এবং মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণ করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”

ইয়াসের সহ-সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি বলেন, “তরুণদের নেতৃত্বে জনসচেতনতা তৈরি ও সামাজিক সমস্যা মোকাবিলায় ইয়াস নিয়মিত কাজ করে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ত করে সচেতনতার বার্তা প্রতিটি পরিবারে পৌঁছে দিতে আমরা কাজ করতে চাই।”

সেমিনারের এক পর্যায়ে ইয়াসের সদস্য ফারজানা ইমাম শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও করণীয় বিষয়ে শপথ পাঠ করান। পরে ইয়াসের সদস্য সাকিব খান শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের ধারণা দেন।

সেমিনারের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়। কুইজে সঠিক উত্তরদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইয়াসের সহ-সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, দপ্তর সম্পাদক শাহরিয়া পাপন, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, আইটি কো-অর্ডিনেটর মোঃ মোহেব্বুল্লাহ, ফারজানা ইমাম, সাকিব খান, চম্পা, মেহেদী, লিমা, মোহনা, মৌলি, ইভা, সালাউদ্দিন, মহিউদ্দিন, সুনানসহ ইয়াসের অন্যান্য সদস্য এবং বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF