ডেস্ক রিপোর্ট
২ ফেব্রুয়ারী ২০২৪, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্কে ‘মার্কিন’ কারখানায় জিম্মি, উদ্ধার ৭ শ্রমিক

গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার আগ্রাসনে অন্যান্য দেশের নাগরিকের মতো ক্ষুব্ধ তুর্কি জনগণও। গত প্রায় চারমাস ধরেই সেখানে চলছে বিক্ষোভ-সমাবেশ। তবে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নাটকীয় এক কাণ্ড ঘটিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক তুর্কি নাগরিক। ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে জন্ম দিয়েছেন জিম্মি নাটকের। খবর ভয়েস অব আমেরিকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ তুরস্কের কোকেলি প্রদেশের গেবজে শিল্পাঞ্চলে অবস্থিত মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রক্টর অ্যান্ড গ্যাম্বল’-এর কারখানায় প্রবেশ করেন ওই তুর্কি নাগরিক। হাতে অস্ত্র আর শরীরে বিস্ফোরক বেঁধে জিম্মি করেন কারখানার ৭ শ্রমিককে। মুখ বাঁধা ছিলো ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ‘কেফিয়াহ’ দিয়ে। কারখানার দেয়ালে ফিলিস্তিনের পতাকা এঁকেও জানান প্রতিবাদ।

এরপরই শুরু হয় পুলিশের উদ্ধার অভিযান। উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে কারখানার বাইরে অবস্থান নেন শ্রমিকদের স্বজনরা। স্থানীয় প্রশাসনের দাবি, জিম্মিকারীর সাথে আলোচনায় বসতে ব্যর্থ হয়েই চালানো হয় অভিযান। তবে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও হয়নি কোনো অগ্রগতি। প্রায় নয় ঘণ্টা পর ধরা মেলে সাফল্য।

পুলিশ জানায়, জিম্মিকারী ব্যক্তি টয়লেটে যাওয়ার সুযোগে ভেতরে প্রবেশ করে পুলিশ। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ৭ শ্রমিককে। পরে আটক করা হয় জিম্মিকারীকেও। তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গাজায় যা হচ্ছে, তা বিশ্ববাসীর নজরে আনতেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। বিস্তারিত জানতে অধিকতর তদন্ত চলছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF