ডেস্ক রিপোর্ট
১০ মার্চ ২০২৫, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ৩ মাছ শিকারির মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরিতে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ধনু নদে নিখোঁজ হওয়া তিন মাছ শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে নদের নাওটানা এলাকা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা
মরদেহগুলো উদ্ধার করে।

তবে এ ঘটনায় মদন থানার গোবিন্দপুর গ্রামের ইয়াসিন মিয়া (২১) এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, জেলার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে শহিদ মিয়া (৪৫), মদন উপজেলার বাগজান গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে রুকন মিয়া (৪২) ও কেন্দুয়ার রোয়াইলবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে হৃদয় মিয়া (৩২)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ মার্চ) সকালে জেলার বিভিন্ন উপজেলার সহস্রাধিক মাছ শিকারি পলো এবং লাঠিসোঁটা নিয়ে একটি জলমহালের মাছ শিকার করতে যান। মাছ শিকারিরা নদ পার হতে ফেরি নৌকায় যেতে চাইলে রসুলপুর গ্রামের লোকজন তাদের নৌকায় ধনু নদ পাড়ি দিতে বাধা দেন। এর জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধাওয়ায় বেশ কয়েকজন মাছ শিকারি প্রাণ বাঁচাতে ধুন নদে ঝাঁপ দেন। এ সময় তাদের মধ্যে চারজন নিখোঁজ হন।

তারা আরও জানান, সোমবার বিকেল তিনটার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও একজন নিখোঁজ রয়েছেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে খালিয়াজুরি থানার পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০