জুনায়েদ সিদ্দিকী
৩ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে অনুমতি ছাড়া ফেসবুকে পোস্ট দিতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

পূর্ব অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিতে পারবেন না পাকিস্তানের সরকারি চাকরিজীবীরা। এমনকি এই প্ল্যাটফর্মগুলো ব্যবহারও করা যাবে না।

সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে পাকিস্তান সরকার। এই আদেশের বাস্তবায়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় সচিব ও অন্যান্য কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছে দেশটির সংস্থাপন বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মী পূর্ব অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কথা বলতে পারবেন না। তাদের জন্য সোশ্যাল মিডিয়ায় মতামত বা বিবৃতি প্রকাশও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, কোনো সরকারি কর্মকর্তা অননুমোদিত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সরকারি নথি বা তথ্য শেয়ার করতে পারবেন না।

এতে বলা হয়, পাকিস্তান সরকারের কোনো কর্মচারী তার রাজনৈতিক মতামতের সমর্থনে কোনো কিছু ফরোয়ার্ড করতে পারবেন না। সরকারি কর্মচারীরা অনুপযুক্ত শব্দ ব্যবহার না করতে বাধ্য। তারা সরকারি বিষয়ে অযাচাইকৃত এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অংশ হতে পারেন না। সরকারি কর্মচারীরা গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় সরকারের ‘সুনাম নষ্ট’ করতে পারে, এমন কোনো মতামত বা তথ্য প্রকাশ করতে পারবেন না। এমনকি, সরকারি নীতি, সিদ্ধান্ত, জাতীয় সার্বভৌমত্ব বা দেশের মর্যাদার বিরুদ্ধেও সরকারি কর্মচারীদের কোনো ধরনের মন্তব্য করা নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার।

দেশটির সব বেসামরিক কর্মচারীকে এই নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ আনা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সরকার।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০