ডেস্ক রিপোর্ট
১১ জুলাই ২০২৪, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় জামাতার হাতে শাশুড়ি খুন

বগুড়ার আদমদীঘিতে মেয়ে-জামাতার ঝগড়া থামাতে গিয়ে শাশুড়ি প্রাণ হারিয়েছেন। বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার মিতইল গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে জোবেদার মেয়ে সালেহার সঙ্গে একই গ্রামের রাসেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাসেল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। বিভিন্ন সময় ব্যবসার কথা বলে রাসেল শাশুড়ির কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে মারপিট করতেন স্ত্রীকে। সম্প্রতি তিনি শাশুড়ির কাছে জমি বিক্রি করে মোটা অঙ্কের টাকা দাবি করেন। বুধবার বিকেলে এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রাসেল। একপর্যায়ে স্ত্রী সালেহাকে মারপিট শুরু করলে শাশুড়ি জোবেদা মেয়েকে রক্ষায় এগিয়ে আসেন। এসময় রাসেল হাতে থাকা লোহার বেড়ি দিয়ে জোবেদাকে আঘাত করলে বেড়ির ধারালো অংশ তার গলায় ঢুকে যায়! গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্ত্তী জানান, রাতেই নিহত জোবেদার ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক রাসেলকে গ্রেফতারে অভিযানও শুরু হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF