জুনায়েদ সিদ্দিকী
২১ অগাস্ট ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে ইখওয়ানুল-মোশাহিদ

আগামী এক বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের  নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী মোঃ ইখওয়ানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোশাহিদ আনছারী।

আগামি একবছরের জন্য (২০২৪-২৫) এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি মহসিনুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সজিব এবং প্রধান উপদেষ্টা ড.বিজন কৃষ্ণ সাহা(সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ) ও আলমগীর হোসেন ( সহকারী অধ্যাপক, আইন বিভাগ) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

উক্ত কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ কবির অয়ন, জাহিদুল ইসলাম ও এম.এস. নাঈম।

নবনির্বাচিত সভাপতি মোঃ ইখওয়ানুল ইসলাম বলেন বরিশাল বিশ্ববিদ্যালয় জিএসটি ভুক্ত হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে, আমাদের সংগঠনের পরিধি ও বাড়ছে।সংগঠনকে একটিভ রাখতে ও সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধন তৈরিতে কাজ করব ইনশাআল্লাহ।

উক্ত কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সহ-সভাপতি মাহমুদ কবির অয়ন বলেন, আশা করছি আমাদের সবার নিরলস চেষ্টা,পরিশ্রম, মেধা ও মননের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের প্রাণের এই ছাত্র কল্যাণ পরিষদ।  বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ব্রাহ্মণবাড়িয়ানদের যেকোনো সহযোগিতা এবং প্রয়োজনে পাশে থাকবে এই জেলা ছাত্র কল্যাণ পরিষদ।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ফাহিম মুন্তাসির, মোঃ সিফাত, সাকিব আহমেদ খান, মোস্তফা মিয়া ও সাইফুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, কায়সার নিবির মিমনু ও মোঃ লিনুর ভূইয়া। অর্থ সম্পাদক মোঃ জাকির মিয়া, সহ-অর্থ সম্পাদক মোঃ মোস্তাকিম, দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসান, উপ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ, অ্যাপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ আলিফ মিয়া, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রানা হাসান, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ উদ্দিন খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান মুন্না, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার, প্রচার সম্পাতক মারজান সুলতানা, সহ-প্রচার সম্পাদক নাহিম আহমেদ ইমন, নারী বিষয়ক সম্পাদক রিজিয়া খন্দকার পুষ্প, উপ-নারী বিষয়ক সম্পাদক কবিতা আক্তার ও খাদিজা জাহান মুনা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জুনায়েদ বোগদাদ, সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান। কার্যকরী সদস্য নাহিদ হোসাইন, রায়হান মোঃ খান ও মিনহাজুল ইসলাম।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোশাহিদ আনছারী বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যান পরিষদ প্রতিষ্ঠার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায়  সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে  আমরা নবগঠিত কমিটির সকলে ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF