ডেস্ক রিপোর্ট
৭ ডিসেম্বর ২০২৪, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (৬ই ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্ছ সংলগ্ন মাঠে শহীদ আবু সাঈদ স্পোর্টস ক্লাব কর্তৃক এই শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত আয়োজনটিতে বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগ থেকে মোট ৪৮ টি টিম অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

উক্ত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। এছাড়া বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. এ.টি.এম রফিকুল ইসলামসহ শারীরিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. এ.টি.এম রফিকুল ইসলাম, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, আয়োজন কমিটির আহ্বায়ক ইকবাল হাসানসহ বিভিন্ন দলের খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, এতো সুন্দর একটি কুয়াশা ডাকা সকালে খুব সুন্দর একটি আয়োজন এই শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। এতো সুন্দর, সুশৃঙ্খল ও চমৎকার আয়োজন আমি আসার পর এখন পর্যন্ত একটিও দেখিছি। এই আয়োজনটি আমাদের মনে করিয়ে দেয় শহীদ আবু সাঈদ আমাদের কতটা জুড়ে রয়েছে। সেই স্মৃতিকে আকড়ে ধরেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর তাই আমাদের সকল শিক্ষার্থীদের এই ধরণের খেলাধুলার আয়োজনে অংশগ্রহণ করতে হবে। সুস্থ দেহ,  সুস্থ মন গড়তে খেলাধুলার কোনো বিকল্প নাই।

এসময় তিনি খেলাধুলায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীদের স্বীকৃতি স্বরূপ শারিরীক শিক্ষা অধিদপ্তর থেকে সার্টিফিকেট প্রদান করা হবে বলে মন্তব্য করেন। এছাড়া তিনি আয়োজক কমিটিকে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য শহীদ মায়শা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করতেও অনুরোধ জানান।

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ফাউন্ডিং চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম বলেন, ৫১ একরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ১০০০০ শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে ৫৬ হাজার বর্গ মাইলের নেতৃত্ব দিবে। শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে আমরা মাদক মুক্ত একটি স্বতন্ত্র ক্যাম্পাস বিনিমাণে বদ্ধপরিকর।

এসময় তিনি, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের জন্য শহীদ মায়শা স্মৃতি টুর্নামেন্ট আয়োজন করার আশাও ব্যক্ত করেন।

আয়োজনটিতে বিজয়ী টিমের জন্য ১ টি খাসি এবং রার্নাসআপ টিমের জন্য ২ টি রাজহাঁসসহ আরো অনেক অনেক পুরষ্কারে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।এছাড়া জানা যায় পুরো আয়োজনটি তত্ত্বাবধানের দায়িত্বে আছেন শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF