স্থানীয় সংবাদদাতা, বরগুনা।
১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার পুরাকাটা ফেরিঘাটে ছুরিকাঘাতে খেয়া মাঝি নিহত

বরগুনার পুরাকাটা ফেরিঘাট এলাকায় ছুরিকাঘাতে আনসার হাওলাদার (৩৫) নামে এক খেয়াঘাটের মাঝি নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহীন নামে এক ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটির জেরে শাহীন খেয়া মাঝি আনসারকে বুকে ৬–৭ বার ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পোস্তাকলা ব্রিজ এলাকায় আনসার মারা যান।

নিহত আনসার হাওলাদার বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির মো. আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে (৭) ও এক মেয়ে (১০) রেখে গেছেন। অভিযুক্ত শাহীন একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা যায়, পুরাকাটা–আমতলী খেয়াঘাটে দায়িত্ব পালনকালে আনসার শাহীনকে পাশে সরে দাঁড়াতে বললে সে ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় কথা বলে।

একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে শাহীন তার কাছে থাকা ছুরি দিয়ে আনসারের বুকে একাধিকবার আঘাত করে। পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১০

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১১

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৩

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৪

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৫

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৭

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৮

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৯

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০