ডেস্ক রিপোর্ট
১৮ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে অটো-থ্রি হুইলারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার ও সিএনজির ভাড়া বৃদ্ধি, অনিয়ন্ত্রিত চলাচল এবং গণপরিবাহন সংকটের প্রতিবাদে শিক্ষার্থীরা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। একইসঙ্গে সিটি বাস সার্ভিস পুনরায় চালু, ভাড়া নির্ধারণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তারা।

বুধবার দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বরিশাল সিটি কর্পোরেশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপিটি গ্রহণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী।
স্মারকলিপিতে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার ও সিএনজির নিয়ন্ত্রণ, নির্ধারিত ভাড়া কার্যকর, চালকদের প্রশিক্ষণ, যাত্রী হয়রানি বন্ধ এবং দ্রুত সিটি বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের সময় প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, “আমি প্রশাসকের পক্ষে শিক্ষার্থীদের দাবিগুলো গ্রহণ করলাম। প্রশাসক বরিশালে আসার পর বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, নগরীতে প্রায় সাড়ে সাত হাজার নিবন্ধিত হলুদ অটোরিকশা রয়েছে, যাদের অনেকেই এখনো নিবন্ধন নবায়ন করেননি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের নামে প্রচারিত কথিত ভাড়ার তালিকাকে তিনি ভুয়া উল্লেখ করে এর প্রতিবাদ জানান।

এ সময় তিনি বরিশাল নগরীতে পুনরায় সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন, তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হলে নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ যাত্রী, বিশেষ করে শিক্ষার্থীরা উপকৃত হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF