ডেস্ক রিপোর্ট
৪ অক্টোবর ২০২৪, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে আজ থেকে শুরু হচ্ছে ২ দিনব্যাপী ওয়ালটন কার্নিভাল

দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগীয় শহর বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ালটন কার্নিভাল। এতে প্রদর্শন করা হবে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের তৈরি সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন অত্যাধুনিক পণ্য। পাশাপাশি এসব পণ্যের ব্যবহারবিধিও সরাসরি দেখার সুযোগও থাকছে।

 

জানা গেছে, আজ শুক্রবার (৪ অক্টোবর ২০২৪) নগরের বরিশাল ক্লাবে শুরু হবে ওই কার্নিভাল। চলবে আগামীকাল শনিবার (৫ অক্টোবর) পর্যন্ত। সকাল ১০ টা থেকে শুরু হয়ে কার্নিভাল চলবে রাত ৮টা পর্যন্ত। উদ্বোধনী দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এছাড়াও উপস্থিত থাকবেন বরিশালের বিভিন্ন অঞ্চলের নানা শ্রেণী-পেশার স্বনামধন্য ব্যক্তিবর্গ।

 

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বলেন, কার্নিভাল আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। কার্নিভালে নিজস্ব প্রোডাকশন প্ল্যান্ট এ তৈরি ফ্রিজ, এসি, টিভিসহ নানান ধরনের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এবং হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স প্রদর্শনের জন্য বিভিন্ন স্টল নির্মাণ করা হচ্ছে। কার্নিভালের মাধ্যমে বরিশাল অঞ্চলের মানুষ ওয়ালটনের পণ্য দেখতে পাবেন আরো কাছ থেকে। জানতে পারবেন এসব পণ্যের ব্যবহারবিধি। এভাবে দেশি পণ্য ব্যবহারে আরো উৎসাহিত হবেন তারা।

 

তিনি বলেন, বরিশালে এই প্রথম ওয়ালটন এমন একটি কার্নিভালের আয়োজন করছে। এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য এটা একটা দারুন বিষয়। আমাদের প্রত্যাশা, বরিশালের নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেবেন এবং ইলেকট্রনিক্স পণ্য সম্পর্কে নতুন অভিজ্ঞতা লাভ করবেন। উল্লেখ্য, দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য খাতে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশী খ্যাতনামা মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিশ্বের ৪০ টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে তারা। এর মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা হ্রাস ও শিল্পোন্নয়নে অবদান রেখে চলছে ওয়ালটন।

 

পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে আয় করছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা। ইতোমধ্যে বাংলাদশে ঘরে ঘরে পৌঁছে গেছে ওয়ালটনের পণ্য। এরই অংশ হিসেবে দক্ষিণাঞ্চলীয় বিভাগীয় শহর বরিশালে প্রথমবারের মতো কার্নিভাল আয়োজন করেছে ওয়ালটন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF