Junaed siddiki
২ মে ২০২৪, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে তৃষ্ণার্ত মানুষের মাঝে এনএস ফোরাম এ্যালামনাই’র পানি বিতরণ 

চলমান তীব্র তাপদাহ ও গরমে তৃষ্ণার্ত মানুষের মধ্যে স্বস্তি দিতে পানি বিতরণ করা হয়েছে। ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন এনএস ফোরাম এ্যালামনাই’র উদ্যোগে এ পানি বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (০২ মে) সকালে বরিশাল নথুল্লাবাদ, চৌমাথা ও রুপাতলিসহ নগরীর বিভিন্ন জনবহুল এলাকায় সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত স্কুল-কলেজ শিক্ষার্থী পথচারী, দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রায় ৩ হাজার বোতল পানি বিতরণ করেছে এ সংগঠনটি।

 

তৃষ্ণার্ত মানুষের মাঝে এনএস ফোরাম এ্যালামনাই’র পানি বিতরণের এই মহতী উদ্যোগকে সাধুবাদ ও সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সবাই।

 

সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোঃ শহিদুল হক এবং সমাজসেবক ও শিক্ষাবিদ ডক্টর ফয়জুল হকের দিক নির্দেশনায় এ পানি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মারুফ বিল্লাহ তানিম, এমএইচ রাকিব, কাওসার, নাহিদ, পারভেজ, ফাহাদ বিন ফারাহ,মাহাদী, ফাহিম প্রমুখ।

 

পানি বিতরণ কার্যক্রমের নেতৃত্বে থাকা মারুফ বিল্লাহ তানিম বলেনঃ “মানুষ মানুষের জন্য হতে পারলেই কেবল বেঁচে থাকার সার্থকতা মিলে। প্রত্যেকে স্বীয় সাধ্যানুযায়ী পরস্পরের কল্যাণে পাশে থেকে দেশকে সমৃদ্ধ, সুন্দর এবং সুখময় করে তুলতে পারলেই নাগরিক হিসেবে আমরা সফল। আমরা আজ দেশব্যাপী যে খড়ার মধ্যে তাপদাহে কষ্ট করছি এ সংকট আমাদেরই সৃষ্ট, পরিবেশ রক্ষায় আমাদের উদাসীনতার ফলেই এই ভয়াবহ দুর্যোগ এসেছে,সবাইকে এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বেশি বেশি বৃক্ষরোপণের আহবান করছি ” এবং আজকের আয়োজনে সাথে ভলান্টিয়ার হিসেবে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যেসব ভাইয়েরা ছিলো সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF