ডেস্ক রিপোর্ট
১১ অক্টোবর ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে দূর্গাপূজায় আনসার নিয়োগে টাকা নেয়ার অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় দূর্গাপূজার নিরাপত্তার জন্য উপজেলার ৫টি ইউনিয়নের ১শত ৬২টি পূজা মন্ডপে ১ হাজার ৪৪ জন আনসার সদস্য নিয়োগে তাদের কাছ থেকে পাঁচশত থেকে এক হাজার টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে উপজেলা আনাসার ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানার বিরুদ্ধে। ওই টাকা উত্তোলনে সহযোগীতা করেছে উপজেলার ইউনিয়ন কমান্ডাররা এমন অভিযোগ রয়েছে। উত্তোলনকৃত টাকার ভাগকরে নিয়েছে উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানা ও ইউনিয়ন কমান্ডারেরা।

স্থানীয় ও আনসার সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে প্রতিটি পূজা মন্ডপে আনসার নিয়োগের জন্য যখনই কাগজপত্র দেওয়া হয় তখনই কমান্ডারদের মাধ্যমে ৫শত থেকে ১হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে আনসারদের। যারা টাকা দিতে চায়নি তাদের নিয়োগ দেয়া হয়নি। এরমধ্যে সব চেয়ে বেশী টাকা উত্তোলন করেছেন গৈলা ইউনিয়নের আনসার কমান্ডার শাহাদাত হোসেন। তার বিরুদ্ধেই বিভিন্ন সময় অভিযোগ উঠে আসছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে এই টাকা উত্তোলন কাজে সহযোগীতা করে আসছেন কমান্ডার রবিউল শিকদার, শাহাদাত ফড়িয়া, জসীম শিকদার ও অমুল্য রতনসহ প্রমুখ।

এছাড়াও একজন ইউনিয়ন আনসার কমান্ডার জানান, পূজার আগে আমাদের আনসার কমান্ডারদের নিয়ে মিটিংয়ের সময় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানা ৫শত টাকার উপরে না করারর নির্দেশ নিয়েছে। এনিয়ে ওই মিটিংয়ে কথার কাটাকাটিও হয়েছিল। আনসারের ট্রেনিং ছাড়াও লোকজনকে তারা নিয়োগ দিয়েছে।

নাম না প্রকাশের শর্তে নিয়োগপ্রাপ্ত একাধিক আনসার সদস্য বলেন, আমাদের কাছ থেকে ইউনিয়ন মান্ডার পাঁচশত আবার কারও কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে। এই উত্তোলনকৃত টাকার বেশীর ভাগই নিয়েছেন উপজেলার আনসার-ভিডিপি’র কর্মকর্তা আয়শা সুলতানা।

এব্যাপারে ইউনিয়ন কমান্ডার রবিউল শিকদার, শাহাদাত ফড়িয়া, জসীম শিকদার ও অমুল্য রতন সাংবাদিকদের জানায়,আমরা কাগজপত্রতৈরি ও ফটোকপির জন্য কিছু টাকা তোলাহয়েছে। সাংবাদিকরা যা পারে তা লেখেন।
এব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানা সাংবাদিকদের বলেন, আমি কোন কমান্ডারকে টাকা উত্তোলন করতে বলিনি। কেউ যদি টাকা উত্তোলন করে সেই দায়িত্ব তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন সাংবাদিকদের বলেন, পূজায় আনসার সদস্য নিয়োগ দিয়ে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। কেউ নিয়ে থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।
বরিশাল জেলা আনসার কমান্ড্যার মো.নাহিদ হাসান জনি বলেন, কোন আনসার সদস্যদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা

বরিশালের ৫টি আসনেই চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থীরা

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব

১২

ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

১৩

রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল মধ্যরাতে বন্ধ হচ্ছে পরিবহন চলাচল

১৪

৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

১৫

বরিশালে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

১৬

বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় খুনের মামলার আসামি জুলহাস আকনের অংশগ্রহণ, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

১৭

পটুয়াখালীতে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৮

মেহেন্দিগঞ্জের ২১ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

বরিশাল হালিমা খাতুন স্কুলের তিন শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০