নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
২০ জুন ২০২৫, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই পারে জাতিকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে — অধ্যাপক আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বরিশাল জেলা আমির এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আবদুল জব্বার বলেছেন, “জাতিকে প্রকৃত অর্থে স্থিতিশীলতা, ন্যায়ভিত্তিক শাসন ও উন্নয়নের পথে নিতে হলে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই একমাত্র সমাধান।”

তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক দর্শনের ছত্রছায়ায় পরিচালিত হয়েছে। কিন্তু কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা অনুপস্থিত থাকার ফলেই সমাজে দুর্নীতি, ঘুষ, হত্যা, সন্ত্রাস, অবিচার ও নৈরাজ্যের বিষবাষ্প ছড়িয়ে পড়েছে। দেশ এক গভীর নৈতিক ও আদর্শিক সংকটে নিপতিত হয়েছে।

অধ্যাপক জব্বার এসব কথা বলেন শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় হিজলা উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।

প্রধান অতিথি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সকল স্তরের নেতা-কর্মীদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার, জনদুর্ভোগে পাশে দাঁড়ানোর এবং তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসার মাধ্যমে ইসলামপন্থী নেতৃত্বকে প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ছাত্রশিবিরের বিএম কলেজ শাখার সাবেক সেক্রেটারি ও বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌধুরীর সামূ, শিবিরের সাবেক জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, প্রভাষক রেদোয়ান উল্লাহ, এবং মাস্টার ইয়াছিন হেলাল।

এছাড়াও সমাবেশে ছাত্রশিবিরের জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের প্রাক্তন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন, যারা অতীতের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের করণীয় নিয়ে সংহতি প্রকাশ করেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF