নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
১৪ মার্চ ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে প্রবাসীর বউয়ের সাথে ধরা খেলো শিবির নেতা

বরিশালের গৌরনদীতে প্রবাসীর বাসা থেকে গভীর রাতে স্থানীয় ছাত্রশিবিরের নেতা আটকের ঘটনাটি নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মানুল ইসলাম পলাশ ফকিরকে নলচিড়ার ইউনিয়নের বদরপুর গ্রামের জনৈক প্রবাসীর বাসা থেকে আটক করে স্থানীয় জনতা। প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে শিবির নেতাকে একচোট পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা যখন দেশে ইসলামবিরোধী কার্যকলাপ রুখে দিতে সরব রয়েছেন, ঠিক তখনই তাদের সংগঠনের নেতার নারী কেলেংকারী প্রকাশ্যে এলো, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা হচ্ছে। জানা গেছে, নারীসহ আটক মানুল ইসলাম পলাশ ফকির বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদে ইমামতিও করেন।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, শিবির নেতা এর আগেও প্রবাসীর স্ত্রীর সাথে রাত কাটিয়েছেন। কিন্তু ৫ আগস্টের পরে তিনি ওই বাসায় যাতায়াত আরও বাড়িয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কানাকানি হলেও কেউ বিরোধীতা করার সাহসী পাননি। তবে এলাকাবাসী তোক্কে তোক্কে ছিলেন কখন ইমামকে নারীর ঘরে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে প্রবাসীর ঘরে শিবির নেতা প্রবেশ করলে স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। এবং প্রবাসীর স্ত্রী ও শিবির নেতা মাইনুলকে অন্তরঙ্গ দেখতে পেয়ে ধরে একচোট দেন। পরে ‘৯৯৯’ নম্বরে ফোন করলে গৌরনদী থানা থেকে পুলিশের একটি টিম আসে।

গৌরনদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল হাওলাদার জানান, ‘৯৯৯ এ ফোন পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঘটনাস্থল থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন।

প্রবাসীর বাসা থেকে শিবির নেতা আটক এবং অসামাজিক কার্যকলাপে জড়িত এই খবরটি শুক্রবার সন্ধ্যার পরপরই সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। বিশেষ করে বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনে খবর প্রচার-প্রকাশ এবং তাদের তৈরি ফটোকার্ড ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। প্রতিটি পোস্টের নিচে লক্ষ্য করে দেখা গেছে, কমেন্টে সংগঠনটির শীর্ষনেতৃত্ব এবং তাদের মূল দল জামায়াতকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে।

তবে রাত ১০টা পর্যন্ত উপজেলা পর্যায়ের শীর্ষনেতার নারী কেলেংকারি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF