ডেস্ক রিপোর্ট
১৮ মার্চ ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ফেসবুক লাইভে এসে গৃহবধূর আত্মহত্যা

বরিশাল নগরীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে নুসরাত জাহান (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে নগরীর গোরস্থান রোডের ধোপাবাড়ির মোড় এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নুসরাত ঝালকাঠি জেলার পিপইলতা গ্রামের আব্দুল আলীমের মেয়ে ও জাকির হোসেনের স্ত্রী। সে এক সন্তানের জননী ছিলেন।

গৃহবধূর মায়ের দাবি, বিয়ের পর থেকেই স্বামীর সাথে টুকটাক ঝগড়া লেগেই থাকতো। এ কারণে ছয় বছরের শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতো নুসরাত। তবে কি কারণে আত্মহত্যার পথ বেছে নিলো নুসরাত তা জানাতে পারেননি তিনি।

নুসরাতের মা আরও বলেন, রাতের খাবার খেয়ে যে যার মতো আমরা সবাই ঘুমাতে যাই। রাত দুইটার দিকে আমার ফোনে একজন কল দিয়ে জানান নুসরাত ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে। তখন নুসরাতের রুমের দরজা ভেঙ্গে দেখতে পাই জানালার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মাহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাই। তখন জরুরি বিভাগের চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন। কি অভিমানে আমার মেয়ে আত্মহত্যা করলো তা জানতে পারলাম না।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF