জুনায়েদ সিদ্দিকী
১৫ অগাস্ট ২০২৪, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির অবস্থান কর্মসূচি

ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতাকে গুলি চালিয়ে গণহত্যা, হাসিনাসহ সব খুনিদের বিচারের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন নেতারা। এছাড়া নগর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল ও মোটরসাইকেল মহড়া দিয়েছে শহরে।

দলীয় কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, ওয়ার্ড বিএনপি নেতা কামরুল হাসান রতন, মহানগর ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট রেজাউল করীম রনিসহ নেতৃবৃন্দ।

এর পাশাপাশি নগরের অশ্বিনী কুমার হল চত্বরে পৃথক অবস্থান কর্মসূচি করে বরিশাল জেলা শ্রমিক দল, কৃষকদল যুবদল এবং বরিশাল আইনজীবী ভবনের সম্মুখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে নেতৃবৃন্দরা। অশ্বিনী কুমার হল চত্বরে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, শ্রমিকদলের সভাপতি আব্দুল হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক মহসিন আলম প্রমুখ।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, যুগ্ম সম্পাদক আশ্রাফুল ইসলাম মাহফুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান।

সকালে বরিশাল আইনজীবী সমিতির সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ বিভিন্ন ফোরাম নেতৃবৃন্দ। বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হওয়া থেকে শুরু করে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF